চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

পূর্ব বর্ধমান জেলায় প্রধানমন্ত্রী পোষন প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১১,০০০ টাকা

---Advertisement---

পূর্ব বর্ধমান জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হলো চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত খবর। জেলার কালনা অঞ্চলে PM-POSHAN স্কিমের কার্যক্রম নির্বাহের জন্য মিউনিসিপ্যালিটি লেভেলের অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। এই নিয়োগের উদ্দেশ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কালনা মিউনিসিপ্যালিটি। এখানে চাকরিপ্রার্থীদের নিযুক্ত হওয়ার জন্য কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না। তাই দুর্দান্ত এই চাকরির সুযোগ হাতছাড়া না করে বিস্তারিত এবং সঠিক তথ্য আমাদের এই প্রতিবেদন থেকে জেনে নিন।

পদের নাম- সরকারি হিসাবরক্ষক।

বয়স সীমা- এই পদে চাকরিপ্রার্থীদের সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা- অফিসার বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষাগত যোগ্যতার সেরকম কোন উল্লেখ করা হয়নি। চাকরিপ্রার্থীরা এখানে যে কোন যোগ্যতা থেকেই আবেদন জানাতে পারবেন। তবে অবশ্যই আবেদনের আগে অন্যান্য যোগ্যতা গুলি পূরণ করতে হবে প্রতিটি চাকরিপ্রার্থীকে।

আবেদনে অন্যান্য যোগ্যতা- আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীকে অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে। এর পাশাপাশি সরকারি দপ্তরের হিসাব রক্ষার দায়িত্বে অন্ততপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে তবেই এখানে আবেদন জানাতে পারবেন।

চাকরির খবরঃ কলকাতা বন্দরে এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ

---Advertisement---

মাসিক বেতন- এখানে প্রতি মাসে ১১,০০০/- টাকা বেতনের উল্লেখ করা হয়েছে। তবে চাকরি প্রার্থীর পূর্ববর্তী বেতনের উপরেও বেশ কিছুটা নির্ভর করবে বেতনের পরিমাণ।

নিয়োগ পদ্ধতি- এই পদে সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক এক বছরের জন্য নিয়োগ করা হচ্ছে চাকরিপ্রার্থীকে। তবে নিযুক্ত হওয়ার জন্য কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীরা কর্মী হিসেবে নিযুক্ত হতে পারবেন।

ইন্টারভিউ এর তারিখ- ০২/০৬/২০২৫

সকল ইচ্ছুক চাকরিপ্রার্থীকে ওই দিনে সকাল ১১ টার মধ্যে কালনায় অবস্থিত মাইনরিটি মিটিং হল অফিসে পৌঁছে যেতে হবে। অবশ্যই সঙ্গে করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যেতে হবে।

চাকরির খবরঃ বীরভূম জেলায় আশা কর্মী নিয়োগ

---Advertisement---

যে সমস্ত নথিপত্র জমা করতে হবে:

  • আবেদনপত্র,
  • জন্মের প্রমাণপত্র,
  • PPO বা পেনশন ডকুমেন্ট,
  • শিক্ষাগত যোগ্যতার সকল মার্কশিট, এবং সার্টিফিকেট,
  • ঠিকানার প্রমাণপত্র,
  • আধার কার্ড,
  • অভিজ্ঞতার সার্টিফিকেট,
  • সরকারি হাসপাতাল থেকে মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট ইত্যাদি।

আবেদন পদ্ধতি

ইছুর চাকরি প্রার্থীকে আগে থেকে এই পদের জন্য আবেদন জানাতে হবে না। তবে নিচে দেওয়া অফিশিয়াল লিংক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিতে হবে। এরপর চাকরিপ্রার্থীদের হাতে কলমে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র গুলি একসাথে করে নিতে হবে। এরপর আপনারা ইন্টারভিউয়ের দিনে সরাসরি আবেদন পত্র এবং নথিপত্র সহ নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবেন।

অবসরপ্রাপ্ত চাকরিপ্রার্থীদের জন্য আবার করে সরকারি দপ্তরে নিযুক্ত হওয়ার এটি একটি দুর্দান্ত সুযোগ। তাই এই সুযোগ হাতছাড়া না করে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন পত্রটি পূরণ করে রাখুন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website. To get daily job updates  please visit our official website.

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

---Advertisement---
স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ