রাজ্যের মুকুটে নয়া পালক! প্রাথমিক শিক্ষায় এগিয়ে বাংলা! জানালো কেন্দ্রের রিপোর্ট!

Published By: Madhumita Pal | Published On:
Share:

নিয়োগ দুর্নীতির জটিলতায় বিদ্ধ রাজ্য। আদালতে বিচারাধীন একাধিক মামলা। তবে এত কিছুর মধ্যেও রাজ্যের মুকুটে নয়া পালকের সংযোজন। সম্প্রতি প্রধানমন্ত্রীর দফতরের ইকোনমিক অ্যাডভাইসারি কাউন্সিলের তরফে শিক্ষা সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হয়েছে। সেই রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে, প্রাথমিক শিক্ষায় এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ।

প্রায় প্রত্যেক বছরেই ফাউন্ডেশনাল লিটেরেসি ও নিউমেরেসি রিপোর্ট প্রকাশ করা হয় কেন্দ্রের তরফে। কোন ধরনের শিক্ষায় দেশের বিভিন্ন রাজ্য কত স্থানে আছে তা জানানো হয় এই রিপোর্টে। ২০২৩ সালের প্রকাশিত রিপোর্ট অনুসারে দশ বছরের কম বয়সীদের পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের নম্বর ৫৪.৯৮। এক্ষেত্রে দেশে শিক্ষায় শীর্ষে রয়েছে পাঞ্জাব। নম্বর ৬৪.১৯। যে পাঁচটি সূচকের ভিত্তিতে নম্বর দেওয়া হয় সেখানে অনেকটাই ওপরে রয়েছে বাংলা।

চাকরির খবরঃ রাজ্যের জেলা পরিষদে কর্মী নিয়োগ

রিপোর্ট অনুযায়ী পিছিয়ে রয়েছে উত্তরপ্রদেশ। প্রসঙ্গত, সারা ভারতের শিক্ষা সংক্রান্ত স্কোরকার্ড হিসেবে বিবেচিত হয় এই রিপোর্ট। আর তাই প্রাথমিকের শিক্ষায় উল্লেখযোগ্য স্থান অধিকার করায় খানিকটা স্বস্তিতে রাজ্য। সূত্রের খবর, এ বিষয়ে রাজনৈতিক ব্যক্তিত্বের তরফে বক্তব্য, শিক্ষক নিয়োগে দুর্নীতি হলেও রাজ্যে পড়াশোনা সঠিকভাবেই হয়। আর তারই প্রতিফলন এই সমীক্ষা।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের