D.El.Ed Part 1 Marksheet | কিভাবে পাবেন মার্কশিট? জেনে নিন বিস্তারিত

Published By: Madhumita Pal | Published On:
Share:

D.El.Ed Part 1 Marksheet: ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডি.এল.এড) এর পার্ট ওয়ান পরীক্ষার মার্কশিট নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে বিজ্ঞপ্তিটি। সেখানে জানানো হয়েছে, রাজ্যের ডি.এল.এড ইনস্টিটিউটগুলির শীর্ষ কর্তাদের ৫ই জানুয়ারি, ৯ই জানুয়ারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিস থেকে সেশন ২০২০-২২ এর ডি.এল.এড পার্ট ওয়ান পরীক্ষার মার্কশিটগুলি সংগ্রহ করে নিতে হবে।

রাজ্যে প্রাথমিকের শিক্ষক হওয়ার প্রশিক্ষণ নেওয়ার কোর্স হলো এই ডি.এল.এড। প্রতি বছর এই কোর্সে অন্তর্ভুক্ত হন বহু প্রার্থী। বর্তমানে পশ্চিমবঙ্গে ডি.এল.এড কলেজের সংখ্যা প্রায় ৬০০টির কাছাকাছি। এই ডি.এল.এড কোর্সের সময়সীমা প্রায় দুই বছর। যার মধ্যে নেওয়া হয় চারটি সেমিস্টার পরীক্ষা। বেশ কিছু দিন আগে অনুষ্ঠিত হয়েছিল ডি.এল.এড এর পার্ট ওয়ান এর পরীক্ষাটি। এবার সেই পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মার্কশিট দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হলো পর্ষদের তরফে।

চাকরির খবরঃ
Kharagpur IIT -তে কর্মী নিয়োগ
রাজ্যের স্কুলে গ্রুপ- ডি নাইট গার্ড নিয়োগ

এর মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ জানিয়েছে, ২০২০-২২ সেশনের ডি.এল.এড পার্ট ওয়ান পরীক্ষার মার্কশিট ইনস্টিটিউটগুলির হাতে তুলে দেওয়া হবে। সেইমতো রাজ্যের বিভিন্ন DIETS, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষকর্তাদের সংশ্লিষ্ট মার্কশিট পর্ষদের অফিস থেকে নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। ডি.এল.এড এর মার্কশিট সংগ্রহ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট (wbbpe.org)-এ প্রকাশ করা হয়েছে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের WBJEE Notification 2026: জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন ও পরীক্ষার তারিখ ঘোষণা হল উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download