প্রাথমিকের শিক্ষকদের জন্য আয়োজিত হবে বিশেষ প্রশিক্ষণ শিবির! জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যের প্রাথমিক শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সম্প্রতি পর্ষদের তরফে জানানো হয়েছে, রাজ্যস্তরের প্রথম শিবিরের আয়োজন হতে চলেছে বাঁকুড়া জেলায়। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ নাগাদ আয়োজন হবে এই শিবির।

রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিটি চক্র থেকে বাছাই করা স্কুলের প্রধান শিক্ষক ও সহ শিক্ষকদের শিবিরে অংশগ্রহণ করতে হবে। গোটা রাজ্যের ৭২৭ টি চক্র থেকে আসবেন শিক্ষক প্রতিনিধিরা। তবে শিবিরে অংশগ্রহণের জন্য প্রয়োজন দশ বছরের অভিজ্ঞতা। অংশগ্রহণের জন্য আবেদন জানাবেন কিভাবে? সে পদ্ধতিও জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেক্ষেত্রে পর্ষদের বিজ্ঞপ্তিতে দেওয়া পোর্টালের লিঙ্কে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে শিক্ষকদের। নাম নথিভুক্তকরণ করা যাবে আগামী ১৫ই মার্চের মধ্যে।

চাকরির খবরঃ মার্চ মাসে ১৫ টি গুরুত্বপূর্ণ চাকরির খবর

জানা যাচ্ছে, প্রশিক্ষণ শিবির আয়োজনের যাবতীয় দায়িত্ব থাকছে বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের হাতে। আর খরচের দায়ভার বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রশিক্ষণ শিবিরের তারিখ সম্বন্ধে এখনও স্পষ্ট করে জানানো হয়নি। সূত্রের খবর, এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের