Madhyamik | মাধ্যমিকের নিয়মে পরিবর্তন! পরীক্ষায় এবার গার্ড দেবেন প্রাথমিক শিক্ষকরা!

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যে আসন্ন মাধ্যমিক পরীক্ষা। আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক। সারা রাজ্যের প্রায় ২৮৬৪টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিকের আয়োজন করা হবে। পরীক্ষার নজরদারিতে থাকবেন ৪০ হাজার পরীক্ষক। সাধারণত মাধ্যমিক পরীক্ষায় প্রাথমিক শিক্ষকেরা দায়িত্বে থাকেন না। তবে সূত্রের খবর, এবার উত্তর দিনাজপুর জেলার গ্রামীণ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ইনভিজিলেশনের দায়িত্বে থাকবেন প্রাথমিক শিক্ষকেরা।

রাজ্যে গ্রামাঞ্চলের দিকে বহু পরীক্ষা কেন্দ্রে যথেষ্ট সংখ্যক শিক্ষক নেই। ফলে মাধ্যমিক পরীক্ষায় সমস্যার মুখে স্কুলগুলি। এহেন সমস্যার সম্মুখীন হয়েছে উত্তর দিনাজপুর জেলার গ্রামাঞ্চলের পরীক্ষা কেন্দ্রগুলি। সম্প্রতি ওই জেলার ডিআই (DI) সংশ্লিষ্ট সমস্যার কথা জানিয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের কাছে চিঠি লেখেন। চিঠিতে সমস্যা সমাধানের আর্জি জানান তিনি।

Madhyamik Suggestion 2023 PDF: Download Now

তাঁর বক্তব্য, উত্তর দিনাজপুর জেলার ১১৭ টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে অধিকাংশই গ্রামীণ এলাকায় অবস্থিত হওয়ায় শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে। মাধ্যমিক জেলা সেন্টার কমিটির রিপোর্টে এমনটাই জানা যাচ্ছে। যার দরুন সমস্যা দেখা দিচ্ছে মাধ্যমিক পরীক্ষার গার্ড দেওয়ার ক্ষেত্রেও। এরপরই মধ্যশিক্ষা পর্ষদের তরফে সমস্যার সমাধানে যথাযথ নির্দেশ দেওয়া হয়েছে। পর্ষদের নির্দেশ অনুসারে সেখানে মাধ্যমিক পরীক্ষায় গার্ড দিতে পারবেন প্রাথমিক শিক্ষকেরা।

আরও পড়ুনঃ বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩

পর্ষদ জানিয়েছে, এবার বিশেষ পরিস্থিতিতে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে পর্ষদ সভাপতির কথায়, ‘এটি একেবারেই এককালীন ছাড় যা পরিস্থিতি সাপেক্ষে কেবল এবছরের জন্য দেওয়া হয়েছে’। প্রসঙ্গত, কেবলমাত্র উত্তর দিনাজপুর নয় রাজ্যের বহু গ্রামীণ বিদ্যালয়ই একই সমস্যার সম্মুখীন। এই পরিস্থিতিতে পর্ষদের তরফে কি ব্যবস্থা গৃহীত হয় এখন সেটাই দেখার।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের WBJEE Notification 2026: জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন ও পরীক্ষার তারিখ ঘোষণা হল উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download