পশ্চিমবঙ্গের যেসব চাকরিপ্রার্থীরা স্কুলে কাজ খুঁজছেন, তাদের জন্য সুখবর। পূর্ব বর্ধমান জেলার স্কুলে শিক্ষক ও গ্রুপ- ডি কর্মী নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সারা পশ্চিমবঙ্গ থেকে যোগ্য প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করতে পারবেন। নিয়োগের পর ভালো মাসিক বেতন এবং আরো নানা আকর্ষণীয় সুযোগ সুবিধা থাকছে। কোন পদে কটি শূন্যপদ রয়েছে? কার জন্য কি যোগ্যতা লাগবে? কিভাবে আবেদন করবেন? এইসব প্রশ্নের উত্তরই আজকের প্রতিবেদনে বিস্তারিত জানবো।
এক নজরে
পূর্ব বর্ধমান জেলার স্কুলে শিক্ষক ও গ্রুপ- ডি কর্মী নিয়োগ
Katwa Govt. Primary Teachers’ Training Institute এর তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে মোট ৬টি ক্যাটেগরিতে কর্মী নিয়োগ করা হবে। কোন পদে পদে করে শূন্য পদ রয়েছে তার আলোচনা নিচে দেওয়া হল,
| পদের নাম | শূন্যপদ |
| গেস্ট লেকচারার (EVS/Science/Humanities/Social Science) । | ১টি |
| গেস্ট কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট | ১টি |
| হোস্টেল ওয়ার্ডেন (শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য) | ১টি |
| কর্মবন্ধু (ঝাড়ুদার/Sweeper) |
২টি (১ জন মহিলা ও ১ জন পুরুষ)।
|
| কর্মবন্ধু (ডে গার্ড কাম গেট কিপার) |
১টি (শুধুমাত্র পুরুষ প্রার্থী)।
|
| কর্মবন্ধু (নাইট গার্ড) |
১টি (শুধুমাত্র পুরুষ প্রার্থী)।
|
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা লাগবে:
গেস্ট লেকচারার
প্রার্থীকে বিজ্ঞান, মানবিক বা সমাজবিজ্ঞান বিষয়ে ন্যূনতম ৫০% নম্বরসহ স্নাতকোত্তর (M.Sc / M.A) ডিগ্রিধারী হতে হবে। সেই সঙ্গে কমপক্ষে ৫০% নম্বরসহ (NCTE ২০০৪ বা ২০১৪ এর নিয়ম অনুযায়ী) M.Ed বা M.A in Education ডিগ্রি থাকতে হবে।
গেস্ট কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট
BCA বা B.Tech (Computer Science) ডিগ্রি থাকতে হবে।
হোস্টেল ওয়ার্ডেন
B.A/B.Sc বা B.Com পাস হতে হবে। তবে বি.এড (B.Ed) ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। বয়স ০১/০১/২০২৬ তারিখে ৩৭ বছরের বেশি হওয়া চলবে না (সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য)।
কর্মবন্ধু পদসমূহ (Sweeper, Day/Night Guard)
এই পদগুলোর জন্য নূন্যতম অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে। সঙ্গে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন
প্রতিটি পদের জন্য বেতন আলাদা,
| পদ | বেতন |
| গেস্ট লেকচারার ও কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট |
SCERT (West Bengal) এর নিয়ম অনুযায়ী প্রতিটি ক্লাসের ভিত্তিতে মাসিক বেতন প্রদান করা হবে।
|
| হোস্টেল ওয়ার্ডেন |
সরকারি DRW নিয়ম অনুযায়ী বেতন মিলবে।
|
| কর্মবন্ধু পদসমূহ |
মাসে ৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
|
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now
আবেদন পদ্ধতি
এই নিয়োগের জন্য প্রার্থীদের অফলাইনে আবেদন জমা করতে হবে।
- প্রথমে নীচে দেওয়া এই অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিন।
- নোটিফিকেশনের মধ্যে আবেদন পত্র দেওয়া আছে। সেটিকে প্রিন্ট করে নিন।
- নিজে হাতে আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথি গুলির এক কপি করে সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স সংযুক্ত করে একটি খামে ভরে নিন।
- এরপর সরাসরি গিয়ে নিচের ঠিকানায় জমা করে আসুন।
ঠিকানা: THE LECTURER-IN-CHARGE
KATWA GOVT. P.T.T.I
DAK BUNGLOW ROAD
KATWA, PURBA BARDHAMAN
WB – 713130
প্রয়োজনীয় নথিপত্র
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেটের ফটোকপি।
- বয়সের প্রমাণপত্র (অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট)।
- আধার কার্ড।
- ভোটার কার্ড।
নিয়োগ পদ্ধতি
এখানে আগে কোনরকম অনলাইন বা লিখিত পরীক্ষা নেওয়া হবে না। আবেদনকারীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে। ইন্টারভিউয়ের তারিখ ও সময় ওয়েবসাইটের পাশাপাশি ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সফল আবেদনকারীদের জানানো হবে।
আরও পড়ুনঃ জেলার আদালতে গ্রুপ ডি কর্মী নিয়োগ
আবেদনের শেষ তারিখ
২ মে, ২০২৬ (শনিবার) দুপুর ২.০০ টো পর্যন্ত।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.