পূর্ব মেদিনীপুর জেলার একটি প্রাইভেট স্কুলে শিক্ষক নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে

Published By: ExamBangla.com | Published On:
Share:

বহু বছর ধরে রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। নিয়োগ দুর্নীতি, মামলার গেরোয় পড়ে বন্ধ সমস্ত নিয়োগ প্রক্রিয়া। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ বন্ধের মাঝে রাজ্যের বিভিন্ন প্রাইভেট স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। সেরকমই একটি প্রাইভেট বাংলা মাধ্যম হাইস্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ চলছে।

পূর্ব মেদিনীপুর জেলার রামকৃষ্ণ শিক্ষামন্দির হাই স্কুলে সহশিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই স্কুলে কোন কোন বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে এবং সেক্ষেত্রে যোগ্যতা ও বয়সসীমা কত, শূন্যপদের সংখ্যাই বা কত ইত্যাদি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদের নাম- সহশিক্ষক (Assistant Teacher)
শূন্যপদের সংখ্যা- ৩ টি।
১) ইংরেজি বিষয়ের জন্য- ১টি।
২) ভূগোলে বিষয়ের জন্য- ১টি।
৩) রেসিডেন্সিয়াল সাবজেক্ট টিচার -এর জন্য- ১টি।

আরও পড়ুনঃ ব্যাংকে ১৩ হাজার ক্লার্ক নিয়োগ, শুধু গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন 

শিক্ষাগত যোগ্যতা- ভূগোলের অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য জিওগ্রাফি অনার্স অথবা মাস্টার ডিগ্রী এবং বি এড লাগবে। ইংরেজির অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য ইংরেজিতে অনার্স অথবা মাস্টার ডিগ্রী ও বি এড লাগবে। এই দুটি পদে নারী এবং পুরুষ উভয়ই আবেদনযোগ্য।

রেসিডেন্সিয়াল সাবজেক্ট টিচারের জন্য পিওর সায়েন্সে বিএসসি ডিগ্রী লাগবে। এক্ষেত্রে কেবল পুরুষ প্রার্থীরাই আবেদনযোগ্য।

বয়সসীমা- সব ক্ষেত্রেই ৪০ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি- প্রার্থীদের বায়োডাটা, মাধ্যমিকের এডমিট কার্ডের জেরক্স শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট ও সার্টিফিকেটের জেরক্স, ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স, সাম্প্রতিককালের একটি ফটোগ্রাফ এবং অভিজ্ঞতা (যদি থাকে) সংক্রান্ত সার্টিফিকেট স্কুলের অফিসে সরাসরি জমা দিতে হবে। ডকুমেন্টসগুলি জামে দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর, ২০২৪।

পরবর্তীকালে নির্বাচিত প্রাথীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের তারিখ ২৩ ডিসেম্বর, ২০২৪।

Daily Job Update: Click Here

আরও পড়ুন

BRO তে বিভিন্ন পদে ৯০০ কর্মী নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ৩০০০ পদে নিয়োগ, ন্যূনতম মাধ্যমিক পাসে আবেদন শুরু আসাম রাইফেলসে কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন শুরু CRPF এ ৯০০০ এরও বেশি কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করুন ইন্ডিয়ান ব্যাংকে ৩৬৭ স্পেশালিস্ট অফিসার নিয়োগ, বিস্তারিত তথ্য দেখে নিন