Reliance Foundation Scholarship: বার্ষিক ২ লক্ষ টাকা, এক্ষুনি আবেদন করুন

Published By: Madhumita Pal | Published On:
Share:

Reliance Foundation Scholarship: রিলায়েন্স ফাউন্ডেশনের তরফে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হলো পড়ুয়াদের জন্য। ধীরুভাই আম্বানির নব্বইতম জন্মদিনে বড়ো ঘোষণা রিলায়েন্সের। জানানো হয়েছে, এবার থেকে দেশের পড়ুয়াদের জন্য বার্ষিক ২ লক্ষ টাকার স্কলারশিপের ব্যবস্থা করবে সংস্থা। প্রায় পঞ্চাশ হাজার স্নাতকস্তরের পড়ুয়াদের এই স্কলারশিপ দেবে রিলায়েন্স ফাউন্ডেশন। স্কলারশিপের জন্য আবেদন করা যাবে ২০২৩ সালের ১৪ই ফেব্রুয়ারি থেকে।

Reliance Foundation Scholarship 2023

ইতিমধ্যেই রিলায়েন্স ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, যে সমস্ত পড়ুয়ারা প্রথম বর্ষের পড়াশোনা শুরু করেছেন ও যাঁদের পরিবারের বার্ষিক উপার্জন পনেরো লক্ষ টাকার নীচে, সেই সমস্ত পড়ুয়ারা অংশগ্রহণ করতে পারবেন এই স্কলারশিপ প্রোগ্রামে। প্রসঙ্গত, এই কর্মসূচিতে মহিলাদের অংশগ্রহণকে অগ্রাধিকার দিয়েছে সংস্থা। জানানো হয়েছে, এই স্কলারশিপে অন্তর্ভুক্ত হওয়া স্নাতক পড়ুয়ারা বার্ষিক দুই লক্ষ টাকা করে অনুদান পাবেন। এছাড়া প্রায় একশো স্নাতকোত্তর পড়ুয়াদের বার্ষিক ছয় লক্ষ টাকার স্কলারশিপ দেওয়া হবে।

Apply Now: Swami Vivekananda Scholarship 2022-23

সম্প্রতি রিলায়েন্স ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, দেশের যুব সম্প্রদায়ের উন্নতিতে অগ্রণী ভূমিকা নিতে চলেছে সংস্থা। পড়ুয়াদের কাছে উচ্চশিক্ষা পৌছে দিতে উদ্যোগী এই সংস্থা। আর্থিক সমস্যার কারণে যাতে পড়ুয়াদের পড়াশোনায় কোনোরকম বিঘ্ন না ঘটে, তাঁরা যাতে উচ্চশিক্ষার পথে অগ্রসর হতে পারে সেদিকটি নিয়েও ভাবছে সংস্থা। সেই উদ্দেশ্য সফল করতে এবছর প্রায় পাঁচ হাজার প্রতিভাবান পড়ুয়াদের অর্থসাহায্য করা হবে সংস্থার তরফে। এছাড়া সংস্থা জানিয়েছে, আগামী দশ বছরে পঞ্চাশ হাজার পড়ুয়াদের স্কলারশিপ দেওয়া হবে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের