চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

RRB Group D Refund Link: শীঘ্রই অ্যাকাউন্ট ডিটেলস আপডেট করে নিন

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) এর তরফে চালু করা হয়েছে রেলের গ্রুপ ডি ২০১৯ পরীক্ষার এক্সাম ফি রিফান্ড লিঙ্ক। বোর্ডের তরফে নোটিশ দিয়ে বলা হয়েছে, RRC-01/2019 এর অধীনে লেভেল 1 পদের জন্য যে CBT নেওয়া হয়েছিল তাতে অংশগ্রহণকারী সমস্ত প্রার্থীদের এক্সাম ফি রিফান্ড করা হবে। আগামী ৩০শে এপ্রিল ২০২৩ (5:00 PM) পর্যন্ত নিজেদের ব্যাঙ্ক ডিটেলস আপলোড করার সুযোগ পাবেন প্রার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানতে রেলওয়ে বোর্ডের রিজিওনাল ওয়েবসাইটে যেতে হবে প্রার্থীদের।

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিটেলস আপডেট করবেন কিভাবে?

১) প্রার্থীদের প্রথমে RRB এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর ‘Click here to update Bank Account details for refund’ এর লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) এবার নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপডেট করতে পারবেন।

৪) এরপর পেজটি প্রয়োজনে সেভ করে রাখতে পারেন প্রার্থীরা।

আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে

[quads id=10]

আবেদনপত্র ফিল আপ করার সময় প্রার্থীদের ব্যাঙ্ক ডিটেলস চাওয়া হয়েছিল। যেহেতু এরপর বেশ কিছু সময় পেরিয়ে গিয়েছে ফলে বহু প্রার্থীর অ্যাকাউন্ট ডিটেলস চেঞ্জ হয়েছে। বিভিন্ন ব্যাঙ্কের IFSC কোডে পরিবর্তন হয়েছে। তাই যে সকল প্রার্থীদের অ্যাকাউন্ট ডিটেলস এর মধ্যে পরিবর্তিত হয়েছে অথবা আপডেট হয়েছে তাঁরা এবার নতুন ডিটেলস সাবমিট করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নেবেন। এছাড়া পরবর্তী আপডেট পেতে বোর্ডের ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন প্রার্থীরা।

RRB Group D Refund Link

Official Notification: Download Now
RRB Group D Refund Link: Click Here

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ