Artificial Intelligence (AI): পাঠক্রমে অন্তর্ভুক্ত হতে চলেছে AI, শিক্ষা জগতে নতুন দিগন্ত

Published By: Debasish Ghosh | Published On:
Share:

দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে কেন্দ্রীয় সরকারের তরফে সূচনা করা হয় জাতীয় শিক্ষা নীতি (NEP) 2020। এই শিক্ষা নীতির পথ অনুসরণ করে শিক্ষা ব্যবস্থায় নানান পরিবর্তন যেমন আসছে, তেমনই পাঠ্যক্রম ও সিলেবাস কাঠামোয় বহু সংস্কার করা হচ্ছে। সূত্রের খবর, নতুন পাঠ্যক্রম ব্যবস্থায় বেশ কিছু নতুন বিষয়ও পড়ানো হবে শিক্ষার্থীদের।

দি কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE) দেশে দশম ও দ্বাদশ শ্রেণীর জন্য ICSE ও ISC পরীক্ষা পরিচালনা করে। সম্প্রতি পাঠ্যক্রম প্রসঙ্গে বোর্ডের তরফে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। জাতীয় শিক্ষা নীতি মেনে পরীক্ষা পদ্ধতি, সিলেবাস কাঠামোয় বদল আনার পাশাপাশি নতুন তিনটি বিষয় পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI), রোবোটিক্স ও ডেটা সায়েন্সের মতো বিষয়গুলি পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।

চাকরির খবরঃ কল্যানী এইমস্ -এ স্টাফ নার্স নিয়োগ

প্রসঙ্গত, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য সম্প্রতি সংশোধিত পাঠ্যক্রম প্রকাশ করেছে ICSE। সেখানে পাঠ্যক্রমের ২৫ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়া গুরুত্ব দেওয়া হচ্ছে এমসিকিউ ভিত্তিক প্রশ্নের উপর। শিক্ষার্থী ও অভিভাবকেরা CISCE এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নতুন পাঠ্যক্রম দেখে আসতে পারবেন।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের