হুগলিতে চালু হচ্ছে স্মার্ট ক্লাস! পড়ুয়াদের স্বার্থে অভিনব ভাবনা বিদ্যালয় কর্তৃপক্ষের!

Published By: Madhumita Pal | Published On:
Share:

দিন এগোতে প্রযুক্তি নির্ভরশীলতা বাড়ছে মানুষের। শিক্ষাক্ষেত্রও তার ব্যতিক্রম নয়। চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ডের পড়াশোনার চেয়ে স্মার্ট ক্লাসরুমে আগ্রহী হচ্ছে বর্তমান পড়ুয়ারা। আকর্ষণ বাড়ছে পঠনপাঠনেও। এহেন বিষয়গুলি চিন্তা করেই এবার হুগলির পান্ডুয়ার হারাধন চন্দ্র নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে চালু হচ্ছে স্মার্ট ক্লাস। জানুয়ারি থেকেই এই ভাবনার বাস্তবায়নে তৎপর বিদ্যালয় কর্তৃপক্ষ।

বর্তমানে হুগলির পান্ডুয়ার হারাধন চন্দ্র নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের পড়ুয়া সংখ্যা ৫৮৪ জন। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বিদ্যালয়ের পড়ুয়ারা জানুয়ারি থেকেই পাবেন স্মার্ট ক্লাসের সুবিধা। এখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাসরুমে রাখা হবে কম্পিউটার ও এলইডি টিভি। এই এলইডি টিভির মাধ্যমে ক্লাস নেবেন শিক্ষক-শিক্ষিকারা। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এই স্মার্ট ক্লাসে অডিও-ভিস্যুয়াল পদ্ধতিতে বহু বিষয়ের ব্যাখ্যা করা সম্ভব হবে। ফলে স্বাভাবিকভাবেই এতে উপকৃত হবেন পড়ুয়ারা।

আরও পড়ুনঃ খড়গপুর আইআইটি-তে ভর্তি ছাড়াই পড়ার সুযোগ দিল প্রতিষ্ঠান!

বিগত বছরগুলিতে কোভিড প্রকোপ থাকায় বহু বিদ্যালয়ের পড়ুয়া সংখ্যা হ্রাস পেয়েছে। পড়ুয়ার অভাবে বন্ধ হয়েছে বহু প্রাথমিক স্কুলও। এছাড়া অনভ্যাসে পঠনপাঠনের প্রতি আকর্ষণ কমেছে পড়ুয়াদের। এ বিষয়ে শিক্ষক মহলের দাবি, পড়ুয়াদের পড়াশোনায় আগ্রহ ফেরানো জরুরি। তার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বিদ্যালয়গুলি। ১৯৫২ সাল থেকে পথ চলা হুগলির এই বিদ্যালয়ে ক্রমাগত পড়ুয়া সংখ্যা বাড়ছে। ফলে শিক্ষার্থীদের পঠনপাঠনের স্বার্থে এই অভিনব সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

 

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের