কোচিংয়ে না পড়েই UPSC সফল ‘তেজস্বী’ মেয়ে! দ্বিতীয়বার পরীক্ষা দিয়েই IAS অফিসার

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ভারত তথা বিশ্বের কঠিনতম পরীক্ষাগুলির মধ্যে অন্যতম হলো UPSC। এই পরীক্ষায় পাশ করলে আইএএস (IAS) ও আইপিএস (IPS) এর মতো গুরুত্বপূর্ণ পদে চাকরি পাওয়া যায়। এহেন কঠিন পরীক্ষাতে কোনোও কোচিং ছাড়াই সাফল্য এনে নজির গড়ছেন হরিয়ানায় মেয়ে তেজস্বী রানা। বর্তমানে কালিম্পংয়ে আইএএস (IAS) অফিসার পদে কর্মরত তিনি।

হরিয়ানার কুরুক্ষেত্রের বাসিন্দা তেজস্বী রানা। ছোটবেলা থেকে আগ্রহ ছিল ইঞ্জিনিয়ারিংয়ে। দ্বাদশ শ্রেণী পাশের পর জেইই মেন পরীক্ষায় বসেন তিনি। এরপর জেইই অ্যাডভান্সড পরীক্ষায় পাশ করে আইআইটি কানপুরে ভর্তি হন তেজস্বী। আইআইটি কানপুরে পঠনপাঠন চলাকালীন ইউপিএসসি সভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি গ্রহণ শুরু করেন তিনি। ২০১৫ সালে প্রথমবারের জন্য ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন। তবে প্রিলিমসে উত্তীর্ণ হলেও মেন পরীক্ষায় পাশ করতে পারেননি। ২০১৬ সাল নাগাদ ফের পরীক্ষায় বসেন তেজস্বী। আর এই সর্বভারতীয় পরীক্ষায় ১২ র্যাঙ্ক করে নজরকাড়া সাফল্য অর্জন করেন তেজস্বী রানা।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্টাফ নিয়োগ

তবে কোচিং ছাড়া কিভাবে এই কঠিন পরীক্ষার প্রস্তুতি? তেজস্বী জানিয়েছেন, ইউপিএসসির সিলেবাস দেখে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত এনসিইআরটির বই জোগাড় করেন তিনি। নিজেও নোট রাখতেন বিভিন্ন বিষয়ে। নিজেই টেস্ট নিয়ে নিজের উত্তরপত্র মূল্যায়ন করতেন। আর এভাবেই কঠিন অধ্যাবসায় ও জেদের দ্বারা কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। তাঁর অধ্যাবসায়ের কাহিনী নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে বর্তমান পড়ুয়াদের।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের