স্বপ্নের উড়ানে ময়নাগুড়ির সুরঞ্জনা, বার্ষিক ৪৫ লক্ষ টাকা স্কলারশিপ পেয়ে আমেরিকায় পাড়ি

Published By: ExamBangla.com | Published On:
Share:

শিলিগুড়ির ছোট্ট শহর ময়নাগুড়ি থেকে সুদূর আমেরিকায় গবেষণার জন্য ডাক পেলেন সুরঞ্জনা দাম। আমেরিকার ওহিয়ো স্টেটের সিনসিনাটি ইউনিভার্সিটিতে গবেষণার সুযোগ পেয়েছে সুরঞ্জনা। এই জন্যে প্রতিবছর ৫৪ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫ লক্ষ টাকা স্কলারশিপ দেওয়া হবে তাকে।

বর্তমানে সুরঞ্জনা কলকাতায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ছাত্রী। আগামী পাঁচ বছর আমেরিকায় অর্গানিক কেমিস্ট্রির পরিবেশ বান্ধব অনুঘটকের ওপর গবেষণা করবে সে। চলতি বছরের আগস্ট মাসের প্রথম সপ্তাহে গবেষণার জন্য আমেরিকা পাড়ি দেবে সুরঞ্জনা।

আরও পড়ুনঃ লাখ টাকার কোচিং নয়, নিজের পরিশ্রমে IAS অফিসার

ময়নাগুড়ির দেবীনগর পাড়ায় বাড়ি সুরঞ্জনার। বাবা সুখময় দাম পেশায় চিকিৎসক এবং মা সংযুক্তা সরকার শিক্ষকতা করেন। বরাবরের ভালো ছাত্রী হিসেবে পরিচিত সুরঞ্জনার এই কৃতিত্বে তার বাবা- মা সহ প্রতিবেশী, আত্মীয়রাও বেজায় খুশি। পাশাপাশি সুরঞ্জনা নিজেও আমেরিকা যাওয়া নিয়ে খুবই উচ্ছ্বসিত। সেই সঙ্গে, গবেষণা শেষে দেশে ফিরে নতুন পড়ুয়াদের গবেষণার কাজে শিক্ষাদান করার ইচ্ছা আছে বলেও জানায় সুরঞ্জনা।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের