SVMCM Scholarship 2023: স্বামী বিবেকানন্দ স্কলারশিপে চালু হল নতুন নিয়ম! মানতে হবে সমস্ত ছাত্রছাত্রীদের

Published By: Debasish Ghosh | Published On:
Share:

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ বা SVMCM পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য একটি নামকরা স্কলারশিপ স্কিম। রাজ্যের মেধাবী পড়ুয়া অথচ আর্থিকভাবে অনগ্রসর পড়ুয়ারা এই বৃত্তিতে আবেদন জানাতে পারেন। প্রতি বছর এই বৃত্তিতে হাজার হাজার পড়ুয়া আবেদন জানান। সম্প্রতি এই স্কলারশিপের নিয়মে বেশ কিছু বদল এসেছে। তাই আবেদন জানানোর আগে অবশ্যই এ বিষয়ে জেনে নিন ছাত্রছাত্রীরা।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM)-এর নিয়ম বদল

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে সম্প্রতি একটি বড় ঘোষণা করল উচ্চশিক্ষা দপ্তর। যা নিয়ে বেশ খানিকটা চিন্তায় ছাত্রছাত্রীরা। উচ্চশিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, এবার থেকে SVMCM স্কলারশিপে আবেদনকারী সকল পড়ুয়াদের তৈরী করতে হবে ‘SVMCM Utilization Certificate’। এই সার্টিফিকেট জমা করতে হবে স্কলারশিপের রিনিউয়াল আবেদনকারীদের। সাধারণত, এই বৃত্তির নিয়মানুসারে, SVMCM স্কলারশিপে আগেই যারা আবেদন জানিয়েছিলেন, তাঁরা প্রথমবারের পর থেকে অ্যাপ্লিকেশন রিনিউয়াল করতে পারবে। সেক্ষেত্রে রিনিউয়াল আবেদনকারীদের এবার থেকে ‘SVMCM Utilization Certificate’ জমা করতে হবে। অনলাইনে এই সার্টিফিকেট জমা করার জন্য একটি নতুন ডকুমেন্ট আপলোডের জায়গা ওপেন করা হয়েছে।

কেন জমা দিতে হবে এই সার্টিফিকেট?

বিকাশ ভবনের তরফে জানানো হয়েছে, অনেক ছাত্রছাত্রী আছেন যাঁরা একাধিক কোর্সে ভর্তি হয়ে থাকেন এবং SVMCM স্কলারশিপের সুবিধা নিয়ে নেন। তাই বৃত্তিতে আবেদন করা ছাত্রছাত্রীদের যাবতীয় তথ্য ভেরিফিকেশনের জন্য ও তাঁদের অসাধু কার্যকলাপ বন্ধ করার জন্য এই নতুন নিয়ম চালু করা হয়েছে।

আরও পড়ুনঃ নতুন বছরে বন্ধ থাকছে স্কুল, কলেজ, অফিস

‘SVMCM Utilization Certificate’ বানাবেন কিভাবে?

➲ এই সার্টিফিকেট বানাতে হলে আবেদনকারীকে প্রথমে রিনিউয়াল আবেদন সম্পন্ন করতে হবে।
➲ এরপর স্কলারশিপের ডকুমেন্ট ডাউনলোড সেকশনে এসে উপরের দিকে যে ‘Download Utilization Certificate’ অপশন রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। এখান থেকে প্রত্যেক ছাত্রছাত্রী তাঁদের সার্টিফিকেটটি ডাউনলোড করতে হবে।
➲ এই সার্টিফিকেটটি এরপর প্রিন্সিপালকে দিয়ে সই করে অ্যাটেস্টেড করে নিতে হবে।
➲ এরপর এতে পড়ুয়াকে সাক্ষর করতে হবে, তারিখ বসাতে হবে ও সার্টিফিকেট ডকুমেন্টটি পিডিএফ হিসেবে আপলোড করতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, যে সমস্ত ছাত্রছাত্রীদের আবেদন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে তাঁদের আর নতুন করে কিছু জমা দিতে হবে না। কিন্তু এখন থেকে যাঁরা আবেদন জানাবেন, তাঁদের অবশ্যই সার্টিফিকেটটি জমা করতে হবে।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

Oasis Scholarship 2026-27: ওয়েসিস স্কলারশিপে আবেদন শুরু হল, সম্পূর্ণ ডিটেইল জানুন INAE Young Innovator-Entrepreneur Award 2026: ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ১ লক্ষ টাকা দিচ্ছে এই প্রোগ্রাম IDRBT Summer Internship 2026: ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অন জব ট্রেনিং ও মাসিক ১৪ হাজার টাকা স্টাইপেন্ড SBI Youth for India Fellowship 2026: স্নাতক পাস শিক্ষার্থীরা এই প্রোগ্রামে পাচ্ছেন ১৬ হাজার টাকা, কি যোগ্যতা লাগবে? OIST Research Internship 2026: বিজ্ঞানের শিক্ষার্থীদের বিদেশে ইন্টার্নশিপের এর সুযোগ, মিলবে প্রতি মাসে স্টাইপেন্ড