হিজাব বিতর্কের মাঝেও বোর্ড পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলেন ১৮ বছরের তাবাসুম!

Published By: Debasish Ghosh | Published On:
Share:

কিছু বছর আগে কর্ণাটকের ক্লাসরুমে হিজাব পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। হাইকোর্টও সেই নির্দেশিকা বজায় রাখে। সে সময় পড়াশোনা ও ধর্মীয় বিশ্বাসের মাঝে প্রশ্নচিহ্নের সামনে পড়েছিলেন তাবাসুম। সেদিন দৃঢ় মনে স্থির করে নিয়েছিলেন নিজের সিদ্ধান্ত। হিজাবের পরিবর্তে বেছে নেন পড়াশোনা কে। হিজাব ছাড়াই ক্লাসে যাবেন বলে ঠিক করেন তাবাসুম। তাঁর এই সিদ্ধান্তের ফলাফল মিললো ঈদের আগেই। শুক্রবার কর্ণাটক বোর্ডের প্রি ইউনিভার্সিটি কলেজ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আর সেখানে ৫৯৩ নম্বর পেয়ে কলা বিভাগে গোটা রাজ্যে প্রথম হয়েছেন তাবাসুম শেখ।

আঠেরো বছরের তাবাসুম শেখ একটি বেসরকারি প্রি ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করতেন। কর্ণাটক বোর্ডের প্রি ইউনিভার্সিটি কলেজ পরীক্ষা (PUC) তে মোট ৬০০ নম্বরের মধ্যে পেয়েছেন ৫৯৩ নম্বর। যার মধ্যে হিন্দি, মনোবিজ্ঞান (সাইকোলজি), এবং সমাজতত্ত্ব (সোশিয়োলজি) তে পেয়েছেন পুরো ১০০ শতাংশ নম্বর। নিজের ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাবাসুম। তিনি বলেন, ‘কেরিয়ারে সাফল্য অর্জনের জন্য কিছু বিষয় তো ছাড়তেই হবে। আর তাই হিজাব না পরেই ক্লাস করার পথে হেঁটেছিলাম।’

আরও পড়ুনঃ ভারতীয় নৌসেনায় চাকরির সুযোগ

রিপোর্ট বলছে, ফলাফল প্রকাশিত হলে হিজাব পরেই কলেজের অধ্যক্ষর সঙ্গে দেখা করতে যান তাবাসুম। তবে তা নিয়ে কেউ আপত্তি জানায়নি। তাবাসুমের সাফল্যে অত্যন্ত খুশি তাঁর পরিবার ও পরিজনেরা। তাবাসুমের যে কোন সিদ্ধান্তে তাঁর পাশে ছিলেন তাঁর মা, বাবা। নিজের লক্ষ্যে অবিচল তাবাসুম। তাঁর এই নজরকাড়া সাফল্য ঈদের রোশনাই আনলো ঘরে।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের