পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য মাধ্যমিক পাসে সেরা ১০ টি স্কলারশিপ নিয়ে আজ আলোচনা করব। আমাদের রাজ্যে এমন অনেক পড়ুয়া আছে যাদের পড়াশোনায় মেধা থাকলেও আর্থিক অভাবের কারণে উচ্চশিক্ষা এগোতে পারে না। এইসব শিক্ষার্থীদের জন্য নানা রকম সরকারি ও বেসরকারি স্কলারশিপ চালু হয়েছে। প্রতিবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ হবার পর থেকেই এইসব স্কলারশিপ গুলিতে আবেদনের ভিড় শুরু হয় এবং রাজ্যের বহু ছাত্র- ছাত্রীরা এইগুলির টাকা পেয়ে উপকৃত হয়। আজকের প্রতিবেদনে এমন ১০ স্কলারশিপ নিয়ে একে একে নীচে জেনে নেব।
এক নজরে
মাধ্যমিক স্কলারশিপ লিস্ট 2026
পশ্চিমবঙ্গের যেসব ছাত্রছাত্রীরা এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করছ, তাদের জন্য এই গুরুত্বপূর্ণ স্কলারশিপ গুলির তালিকা নীচে দেওয়া হল।
মাধ্যমিক স্কলারশিপ 2026
স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিনস স্কলারশিপ (SVMCM)
এটি পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় সরকারি স্কলারশিপ।
নম্বর: ন্যূনতম ৬০% নম্বর।
পারিবারিক আয়: বছরে ২.৫ লক্ষ টাকার নিচে।
মূল্য: প্রতি মাসে ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা (কোর্স অনুযায়ী)।
আবেদন লিঙ্ক: svmcm.wbhed.gov.in
নবান্ন স্কলারশিপ (Chief Minister’s Relief Fund)
মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়।
নম্বর: ৫০% থেকে ৬০%-এর মধ্যে।
পারিবারিক আয়: বছরে ১.২ লক্ষ টাকার নিচে।
মূল্য: বছরে ১০,০০০ থেকে ১২,০০০ টাকা।
আবেদন লিঙ্ক: wbcmo.gov.in
ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship)
এটি মূলত SC, ST এবং OBC ছাত্রছাত্রীদের জন্য।
নম্বর: ৫০% থেকে ৬০%-এর মধ্যে।
পারিবারিক আয়: বছরে ২.৫ লক্ষ টাকার নিচে (SC/ST) এবং ১ লক্ষ (OBC)।
মূল্য: কোর্স অনুযায়ী ১২,০০০ থেকে ৪৮,০০০ টাকা।
আবেদন লিঙ্ক: Apply Now
ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)
পশ্চিমবঙ্গের সংখ্যালঘু (মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, জৈন) পড়ুয়াদের জন্য।
নম্বর: ন্যূনতম ৫০% নম্বর।
পারিবারিক আয়: বছরে ২ লক্ষ থেকে ২.৫ লক্ষ টাকার মধ্যে।
মূল্য: কোর্স অনুযায়ী বার্ষিক ১০০০ থেকে ৩০,০০০ টাঁকা।
আবেদন লিঙ্ক: wbmdfcscholarship.org
টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপ (Tata Capital Pankh Scholarship)
টাটা গ্রুপের পক্ষ থেকে মেধাবী পড়ুয়াদের এই বেসরকারি স্কলারশিপ দেওয়া হয়।
নম্বর: ন্যূনতম ৬০% নম্বর।
পারিবারিক আয়: বছরে ৪ লক্ষ টাকার নিচে।
মূল্য: বার্ষিক ১০,০০০ থেকে ১,০০,০০০ টাঁকা।
আবেদন লিঙ্ক: Apply Now
সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ (Sitaram Jindal Scholarship)
একটি স্বনামধন্য বেসরকারি সংস্থা যারা সারা বছর আবেদন গ্রহণ করে।
নম্বর: ছাত্রদের জন্য ৬৫%, ছাত্রীদের জন্য ৬০% (পশ্চিমবঙ্গ বোর্ড)।
পারিবারিক আয়: বছরে ২.৫ লক্ষ টাকার নিচে।
মূল্য: মাসিক ৫০০ থেকে ৩২০০ টাকা পর্যন্ত।
আবেদন লিঙ্ক: Apply Now
জিপি বিড়লা স্কলারশিপ (GP Birla Scholarship)
উচ্চশিক্ষার জন্য অত্যন্ত সহায়ক একটি বেসরকারি স্কলারশিপ।
নম্বর: ন্যূনতম ৯০% নম্বর।
পারিবারিক আয়: বছরে ৩ লক্ষ টাকার নিচে।
মূল্য: বার্ষিক ৫০,০০০ টাকা পর্যন্ত।
আবেদন লিঙ্ক: Apply Now
পি এম যশস্বী স্কলারশিপ (PM Young Achievers Scholarship – PMR)
কেন্দ্রীয় সরকারের এই স্কলারশিপটি বর্তমানে অত্যন্ত জনপ্রিয়।
নম্বর: ৬০% বা তার বেশি (ভর্তি হতে হবে ভালো স্কুলে)।
পারিবারিক আয়: বছরে ২.৫ লক্ষ টাকার নিচে।
মূল্য: মাসিক ২৫০০ টাঁকা পর্যন্ত।
আবেদন লিঙ্ক: scholarships.gov.in
এল আই সি বিদ্যাধন স্কলারশিপ (LIC Vidyadhan)
এল আই সি গোল্ডেন জুবিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে এটি প্রদান করা হয়।
নম্বর: ন্যূনতম ৬০% নম্বর।
পারিবারিক আয়: বছরে ৩,৬০,০০০ টাকার নিচে।
মূল্য: প্রতি বছরে ১০,০০০ থেকে ২৫,০০০ টাকা (কোর্স অনুযায়ী)।
আবেদন লিঙ্ক: Apply Now
এইচডিএফসি পরিবর্তন ই সি এস এস স্কলারশিপ (HDFC Parivartan ECSS)
এইচডিএফসি ব্যাংক সামাজিক দায়িত্ব পালনকল্পে এই স্কলারশিপ প্রদান করে।
নম্বর: ন্যূনতম ৫৫% নম্বর।
পারিবারিক আয়: বছরে ২.৫ লক্ষ টাকার নিচে।
মূল্য: বছরে ১৫,০০০ থেকে ৭৫,০০০ টাকা।
আবেদন লিঙ্ক: hdfcbank.com
এরকম আরও গুরুত্বপূর্ণ শিক্ষার খবর বা স্কলারশিপের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now