বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ক্ষেত্রে PhD বাধ্যতামূলক নয়! জানালেন UGC চেয়ারম্যান

Published By: Madhumita Pal | Published On:
Share:

বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ক্ষেত্রে আগে পিএইচডি(PhD) ডিগ্রিকে গুরুত্ব দেওয়া হত। তবে এবার থেকে সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (UGC)। জানা যাচ্ছে, এবার থেকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে চাকরি পাবেন প্রার্থীরা।

সম্প্রতি ইউজিসি চেয়ারপার্সন এম জগদীশ কুমার সিদ্ধান্তটির বিষয়ে জানিয়েছেন। হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নতুন নির্মিত ইউজিসি-এইচআরডিসি ভবনের উদ্বোধনে গিয়েছিলেন তিনি। সেখানে এম জগদীশ কুমার জানান, এবার থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য বাধ্যতামূলক থাকছে না ডক্টর অফ ফিলোজফি বা পিএইচডি ডিগ্রি। তবে কেন এই সিদ্ধান্ত? তাঁর কথায়, সারা দেশের বহু যোগ্য প্রার্থী পিএইচডি ডিগ্রি না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সুযোগ পাচ্ছেন না। আর সে কারণেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এবার থেকে পিএইচডি ডিগ্রি না থাকা ‘নেট’ উত্তীর্ণ প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক পদের জন্য আবেদন জানাতে পারবেন।

চাকরির খবরঃ রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ

প্রসঙ্গত, এর আগে সহকারী অধ্যাপক পদের আবেদনে পিএইচডি ডিগ্রিকে ন্যুনতম যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে কেন্দ্রের তরফে এ বিষয়ের সংশোধিত নির্দেশিকা অতিমারির কারণে জারি হতে বিলম্ব হয়। তবে এবার এই নিয়মের পরিবর্তন আসতে তা প্রচুর সংখ্যক প্রার্থীর জন্য সুযোগ সৃষ্টি করবে বলেই মনে করা হচ্ছে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের WBJEE Notification 2026: জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন ও পরীক্ষার তারিখ ঘোষণা হল উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download