UGC NET JUNE 2023: ইউজিসি নেটের পূর্ণাঙ্গ পরীক্ষাসূচি প্রকাশ করেছে এনটিএ! একনজরে দেখে নিন কবে কোন পরীক্ষা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

দি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-এর তরফে প্রকাশ করা হয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (UGC NET) জুন ২০২৩-এর পূর্ণাঙ্গ পরীক্ষাসূচি। যে সমস্ত পরীক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাঁরা (ugcnet.nta.nic.in) ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার দিনক্ষণ দেখে আসতে পারেন।

এনটিএ-এর তরফে জানানো হচ্ছে, ইউজিসি নেট জুন ২০২৩-এর পরীক্ষা শুরু হচ্ছে জুনের ১৩ তারিখ থেকে চলবে ২২ তারিখ পর্যন্ত। এর মধ্যে প্রথম পর্যায়টি (Phase-I) আয়োজিত হবে ১৩ থেকে ১৭ জুন। আর দ্বিতীয় পর্যায়ের (Phase-II) পরীক্ষা হবে জুনের ১৯ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত। পরীক্ষা হবে দুটি শিফটে। কম্পিউটার ভিত্তিক বা সিবিটি মোডেUGC NET JUNE 2023: ইউজিসি নেটের পূর্ণাঙ্গ পরীক্ষাসূচি প্রকাশ করেছে এনটিএ! একনজরে দেখে নিন কবে কোন পরীক্ষা হবে পরীক্ষা। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে এক্সাম সিটি স্লিপ। শীঘ্রই অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। বিস্তারিত জানতে পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।

আরও পড়ুনঃ তৃতীয় বর্ষে ছাড়তে পারবেন চার বছরের অনার্স কোর্স

প্রসঙ্গত, গত ১০ মে থেকে ইউজিসি নেট পরীক্ষার আবেদন গ্রহণ শুরু করে এনটিএ। আবেদন প্রক্রিয়া চলে মে মাসের ৩১ তারিখ অবধি। জুনের ২ ও ৩ তারিখ কারেকশন উইন্ডো ওপেন করেছিল সংস্থা। উল্লেখ্য, ইউজিসি নেট পরীক্ষাটি দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হয়। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রতিবার এই পরীক্ষায় বসেন বহু সংখ্যক পরীক্ষার্থী। যে সকল প্রার্থীরা এবছর পরীক্ষায় বসবেন তাঁদের সকলের জন্য রইল শুভকামনা।

Official Notification: Download Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের