PhD করার জন্য লাগবে না মাস্টার্স ডিগ্রি, স্নাতকের পরেই পিএইচডি করতে পারবেন শিক্ষার্থীরা

Published By: Madhumita Pal | Published On:
Share:

সম্প্রতি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (UGC) নির্দেশিকা দিয়ে জানিয়েছে, এবার থেকে চার বছরের স্নাতক ডিগ্রি লাভ করার পরে পিএইচডি করতে পারবেন শিক্ষার্থীরা। সেক্ষেত্রে আলাদা করে প্রয়োজন হবে না মাস্টার্স ডিগ্রির। কিছুদিন আগেই স্নাতক স্তরের পড়াশোনার বিষয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করে ইউজিসি। সেখানেই জানানো হয়েছে চার বছরের স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন পিএইচডির জন্য।

বর্তমানে তিন বছরের স্নাতক স্তরের পড়াশোনার পরেই অনার্স সহ স্নাতক ডিগ্রি লাভ করেন শিক্ষার্থীরা। কিন্তু সম্প্রতি প্রকাশিত ইউজিসির নির্দেশিকা অনুসারে স্নাতক স্তরের পড়াশোনার জন্য চার বছরের সময়সীমা ধার্য করার কথা বলা হয়েছে। এখানে চার বছরের পঠনপাঠনের পর স্নাতক ডিগ্রি লাভ করবেন শিক্ষার্থীরা। এরপর পিএইচডির জন্য আবেদন করতে পারবেন তাঁরা। অতএব বাধ্যতামূলক থাকছে না মাস্টার্স ডিগ্রি। ইউজিসি জানিয়েছে চার বছরের এই স্নাতক কোর্সে মাস্টার্স না পড়েই পিএইচডির সুযোগ পাবেন পড়ুয়ারা।

আরও পড়ুনঃ সিবিআই জেরার মুখে নবম-দশমের ২১ জন শিক্ষক

তবে সূত্রের খবর, স্নাতক স্তরের পড়াশোনায় চার বছরের পঠনপাঠনকে বাস্তবায়িত করতে তৎপর ইউজিসি। তবে যতদিন না সম্পূর্ণভাবে এই ব্যবস্থা কার্যকর হচ্ছে ততদিন বর্তমান থাকছে তিন বছরের স্নাতক কোর্সের পড়াশোনা। একইসাথে ইউজিসি চেয়ারম্যান এম জগদীশ কুমার জানিয়েছেন, স্নাতক স্তরের পড়াশোনা তিন বছর হবে নাকি চার বছর তার সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রয়েছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির ওপর।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের