এক সাথে দুটির বেশি বিষয়ে করা যাবে PhD, উচ্চ শিক্ষায় বিরাট রদবদল

Published By: ExamBangla.com | Published On:
Share:

চলতি শিক্ষবর্ষ থেকে চালু হতে চলেছে নতুন জাতীয় শিক্ষানীতি (New Education Policy)। ফলে শিক্ষাব্যবস্থায় একাধিক পরিবর্তন আনছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)। তারই ফলস্বরূপ এবার একসঙ্গে দুটির বেশি বিষয়ে PhD করা যাবে। ইউজিসি সূত্রে খবর, ২০২৩ সালের শিক্ষাবর্ষ থেকেই পড়ুয়ারা এই সুবিধা পাবেন। এর জন্য নতুন শিক্ষানীতির অধীনে চার বছরের স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী লাভ করতে হবে।

এই বিষয়ে UGC -র চেয়ারম্যান এম জগদীশ কুমার স্পষ্ট জানিয়েছেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠান পিএইচডি- তে ভর্তির নয়া নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নই ইউজিসি -র প্রথম অগ্রাধিকার। এই নতুন নিয়মে পিএইচডি -তে ভর্তি প্রক্রিয়ায় সামান্য রদবদল করা হবে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে সেরা ৫ টি চাকরির খবর

নতুন নিয়মে পিএইচডি সম্পূর্ণ করার সময়কাল ৩ বছর। ইউজিসি এখন বাণিজ্য, কলা বিভাগে একসঙ্গে দুটির বেশি বিষয়ে পিএইচডি করার সুযোগ দেবে। সূত্রের খবর, চলতি শিক্ষাবর্ষেই ছাত্র- ছাত্রীরা এই সুযোগ লাভ করতে পারবেন। ইউজিসি -র জারি করা নির্দেশিকা অনুসারে, UGC NET পাস প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হতে পারে। সেইসঙ্গে যারা UGC NET পাস নয়, তাদের জন্য ইন্টারভিউয়ের পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় ৭০ এবং ইন্টারভিউয়ে ৩০ নম্বর থাকবে। পরীক্ষায় ৫০ নম্বর মার্কস তোলা বাধ্যতামূলক।

আরও পড়ুনঃ রাজ্যের স্কুলে আবার গরমের ছুটি পড়তে পারে

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের