৫০০ শূন্যপদে ইউনিয়ন ব্যাংকে চাকরির সুযোগ, কোন যোগ্যতায় আবেদন?

Published By: Priyanka Sen | Published On:
Share:

বিপুল পরিমাণ শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। বিভিন্ন রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিশেষজ্ঞ অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনিয়ন ব্যাংক। এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। চাকরি প্রার্থীরা কোন কোন যোগ্যতায় আবেদন জানাবেন? কবে থেকে আবেদন শুরু হয়েছে? আবেদনের জন্য কত বয়স হতে হবে? ভ্যাকেন্সি কত রয়েছে? কিভাবে আবেদন করবেন? ইত্যাদির সমস্ত প্রশ্নের উত্তর মিলবে Exam Bangla র এই অফিসিয়াল ওয়েবসাইটে। তাই চাকরিপ্রার্থীরা অবশ্যই ব্যাংকে চাকরির সুযোগ হাতছাড়া করতে না চাইলে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ক্রেডিট) ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (IT)

শূন্য পদের সংখ্যা- ৫০০টি

---Advertisement---

শিক্ষাগত যোগ্যতা

১) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার(ক্রেডিট)- ক্রেডিট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীকে যে কোন বিষয়ে গ্রাজুয়েট হতে হবে। অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সার্টিফিকেট থাকলে তবেই এই পদে আবেদন জানানো যাবে। গ্রাজুয়েশন যোগ্যতার পাশাপাশি CA/CMA(ICWA)/CS যোগ্যতা থাকতে হবে ইচ্ছুক চাকরি প্রার্থীর। যদি উপরে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা না থাকে, তাহলে ফাইন্যান্স বিষয়ে ফুলটাইমের MBA/MMS/PGDM/PGDBM ডিগ্রী থাকলেও চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।

২) এসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি)- B.E./BTech/MCA/MSc (IT)/MS/MTech বা পাঁচ বছরের ইন্টিগ্রেটেড কম্পিউটার সাইন্স MTech/ IT/Electronics/ Electronics & Computer Science/Electronics & Telecommunications/Data Science/Machine Learning & AI/Cyber Security ইত্যাদি বিষয়ের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুনঃ চাকরি হারাদের জন্য বিরাট সুখবর! মাসিক ২৫ হাজার টাকা ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

পূর্ব অভিজ্ঞতা- দুটি পদের জন্যই চাকরিপ্রার্থীদের এই বিষয়ের উপর পূর্ব অভিজ্ঞ হতে হবে। ক্রেডিট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনের ইচ্ছুক চাকরি প্রার্থীদের PSBs/BFSI এ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এর পাশাপাশি আইডি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনের জন্য বিভিন্ন সমতুল্য বিভাগে অন্ততপক্ষে এক বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে।

মাসিক বেতন- সহকারী ম্যানেজার পদে কর্মী হিসেবে নিযুক্ত হলে চাকরি প্রার্থীদের প্রাথমিকভাবে ৪৮,৪৮০/- টাকা বেতন দেওয়া হবে। এর পাশাপাশি একাধিক ব্যাংকের সুযোগ সুবিধা এবং অ্যালাওয়েন্স পাবেন নিযুক্ত কর্মীরা।

বয়স সীমা- দুটি পদেই চাকরি প্রার্থীরা ন্যূনতম ২২ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে আবেদন জানাতে পারবেন।

---Advertisement---

আরও পড়ুনঃ HS Exam 2026: চালু হল সেমিস্টার সিস্টেম, পরীক্ষা কবে থেকে জানুন

নিয়োগ পদ্ধতি- আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে বাছাই করা হবে। এক্ষেত্রে অফিশিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে, চাকরি প্রার্থীদের ২২৫ নম্বরের ১৫০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের পরবর্তী ধাপ এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক সকল চাকরিপ্রার্থীকে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য অবশ্যই www.unionbankofindia.co.in এর ‘Recruitments’ পেজে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন পত্র পূরণ করবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া পদ্ধতি মেনে সম্পূর্ণ আবেদন জানাবেন। এক্ষেত্রে আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। চাকরিপ্রার্থীরা ২০/০৫/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

আবেদন মূল্য

SC/ST/PwBD- ১৭৭ টাকা
অন্যান্য চাকরিপ্রার্থী- ১১৮০ টাকা

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে