WB 27th SET Result 2025: ২৭ তম সেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করল WBCSC, এইভাবে চেক করুন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (WBCSC) সম্প্রতি WB 27th SET Result 2025 প্রকাশ করেছে। যে সমস্ত পরীক্ষার্থীরা গত বছরের এই স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট দিয়েছিলেন তারা এখন নিজেদের স্কোরকার্ড এবং সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এ জন্য আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড টি দিয়ে লগইন করে একের পর এক স্টেপ ফলো করতে হবে। কমিশন জানিয়েছে নির্দিষ্ট তারিখ পর্যন্ত পোর্টাল খোলা থাকবে। তার মধ্যে প্রার্থীদেরকে রেজাল্ট ও সার্টিফিকেট চেক করে যদি কোন ভুল থাকে তবে সংশোধনের জন্য আবেদন করতে হবে। তাই দেরি না করে কিভাবে নিজের রেজাল্ট এবং সার্টিফিকেট ডাউনলোড করবেন সে পদ্ধতি ধাপে ধাপে দেখে নিন।

WB 27th SET Result 2025

পরীক্ষার নাম
WB 27th SET Result 2025।
পরিচালনাকারী সংস্থা
পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (WBCSC)।
সার্টিফিকেট ও রেজাল্ট ডাউনলোডের তারিখ
২৩ মার্চ, ২০২৬ থেকে শুরু।
সংশোধনের শেষ তারিখ
২ এপ্রিল, ২০২৬।
অফিসিয়াল ওয়েবসাইট
www.wbcsconline.in / www.wbcsc.org.in

কিভাবে WB 27th SET Result 2025 ডাউনলোড করবেন?

অনলাইনে সার্টিফিকেট ও স্কোরকার্ড ডাউনলোড করার জন্য নীচের ধাপ গুলো ফলো করুন:

  • প্রথমে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট www.wbcsconline.in অথবা www.wbcsc.org.in-এ ভিজিট করুন।
  • হোমপেজে থাকা “Applicant Login” বা “SET E-Certificate” লিঙ্কে ক্লিক করুন।
  • আপনার ইউজার আইডি (Username) এবং পাসওয়ার্ড (Password) দিয়ে লগইন করুন।
  • ড্যাশবোর্ড খোলার পর আপনি “Download E-Certificate” এবং “Scorecard” অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে ফাইলটি PDF ফরম্যাটে সেভ করে নিন।
---Advertisement---

সার্টিফিকেটে ভুল থাকলে কি করবেন?

অনেক সময় সার্টিফিকেটে নিজের নাম, বাবার নাম বা ক্যাটাগরিতে ভুল থেকে যায়। যদি আপনার সার্টিফিকেটে কোনো ভুল থাকে, তবে কমিশন সংশোধনের সুযোগ দিচ্ছে। এজন্য নীচের দেওয়া ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। সঙ্গে প্রয়োজনীয় নথি যেমন- আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মার্কশিট অ্যাটাচ করতে হবে।

ইমেল আইডি: wbcscsetcert@gmail.com

আরও পড়ুনঃ WB SET Exam Date 2026

স্নাতকোত্তর (Post Graduate) পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কমিশন স্পষ্ট জানিয়েছে, যে সমস্ত প্রার্থীরা বর্তমানে স্নাতকোত্তর (PG) স্তরে পড়াশোনা করছেন বা ফাইনাল পরীক্ষা দিচ্ছেন এবং ২৭তম সেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের ই-সার্টিফিকেট সরাসরি পোর্টাল থেকে ইস্যু করা হবে না। তাদের মাস্টার ডিগ্রি বা স্নাতকোত্তর পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এবং তাতে উত্তীর্ণ হওয়ার পর কমিশনের অফিসে যোগাযোগ করতে হবে। সেখানেই সার্টিফিকেট ও মার্কশিট দেওয়া হবে। এজন্য প্রয়োজনীয় নথিপত্র যেমন সেট পরীক্ষার অ্যাডমিট কার্ড, স্নাতকোত্তর পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট ইত্যাদি নিয়ে যেতে হবে।

পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের অফিস:

পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন,
পুর্ত ভবন, সল্টলেক, কলকাতা।

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

Navodaya Result 2026 Out: JNVST Class 6 পরীক্ষার ফল প্রকাশিত হল মাধ্যমিক রেজাল্ট 2026: ভোটের কারণে কি পিছিয়ে যাবে পরীক্ষার রেজাল্ট? অফিসিয়াল ঘোষণা দেখুন উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 | Check HS 4th Semester Result 2026 মাধ্যমিক রেজাল্ট 2026 | Check WBBSE Madhyamik Result 2026 মাধ্যমিক রেজাল্ট 2026: এবছর মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে? কিভাবে চেক করবেন? জানুন বিস্তারিত