রাজ্যে ‘আয়ুষ’ প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৫ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ন্যাশনাল আয়ুষ মিশন, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরের একটি প্রকল্প। এই প্রকল্পের অধীনে বিভিন্ন রাজ্যের জেলা স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ করা হয়। সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই প্রকল্পের অধীনে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, বয়সসীমা এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— DH&FWS/APD/24-25/396

পদের নাম— Multi Purpose Worker
মোট শূন্যপদ— ২ টি।
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিভাগীয় বিষয়গুলির যে কোনো একটিতে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। পাশাপাশি প্রার্থীকে কমপক্ষে ১ বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট রাখতে হবে। একইসঙ্গে, MS Word, MS Excel এবং MS Power Point সফটওয়্যারে কাজ করায় দক্ষ হতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন হবে ১৫,০০০/- টাকা।
বয়সসীমা— এখানে আবেদন জানানোর জন্য ইচ্ছুক প্রার্থীর বয়স ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ১ জানুয়ারি, ১৯৮৪ থেকে ১ জানুয়ারি, ২০০৩ তারিখের মধ্যে।

চাকরির খবরঃ উচ্চ মাধ্যমিক পাশে কলকাতা হাইকোর্টে কর্মী নিয়োগ চলছে

আবেদন পদ্ধতি— অফলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে চাকরিপ্রার্থীদের। সেক্ষেত্রে জেলা দপ্তর থেকে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচের অংশে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করা আবেদনপত্রের ফাঁকা জায়গাগুলিতে নির্ভুলভাবে সমস্ত তথ্য লিখতে হবে। সম্পূর্ণ আবেদনপত্রটি পূরণ হয়ে যাওয়ার পর আবেদনপত্রের সঠিক জায়গায় প্রার্থীকে নিজের সাম্প্রতিক রঙিন ছবি লাগাতে হবে। এরপর সমস্ত প্রয়োজনীয় নথিপত্র পূরণ করা আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। সবশেষে পূরণ করা আবেদনপত্র এবং নথিপত্রগুলি একটি মুখ বন্ধ খামে ভরে সংশ্লিষ্ট জেলা দপ্তরের ঠিকানায় জমা করতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা— Office of the Chief Medical Officer of Health and Member Secretary, D.H. & F.W.S. Babupara, Maya Talkies Road, Ward No. XII, P.O. & Dist. : Alipurduar, PIN : 736121

আবেদন ফি— সংশ্লিষ্ট পদগুলির ক্ষেত্রে আবেদন জানানোর জন্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫০/- টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

চাকরির খবরঃ একনজরে দেখে নিন এই মুহূর্তে কি কি চাকরির আবেদন চলছে

আবেদনের শেষ তারিখ— ২৯ আগস্ট, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে