WB College Admission: রাজ্যের কলেজে ভর্তি নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল উচ্চ শিক্ষা দপ্তর, ৩১ সেপ্টেম্বর পর্যন্ত অফলাইনে হবে ভর্তি

Published By: Debasish Ghosh | Published On:
Share:

চলতি বছরে রাজ্যের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তি হওয়া নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করল উচ্চ শিক্ষা দপ্তর। স্নাতক স্তরে পড়ুয়াদের ভর্তির জন্য এবার একটি সেন্ট্রালাইজ পোর্টাল চালু করেছিল রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। সংশ্লিষ্ট পোর্টালের মাধ্যমে রাজ্যের যে কোনো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন পড়ুয়ারা। অনলাইন ভর্তির প্রক্রিয়ায় ইতিমধ্যে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে বহু সংখ্যক কলেজে বিপুল পরিমাণ আসন খালি আছে। এই বিষয়টি নিয়ে চিন্তা ব্যক্ত করেছিলেন রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিকরা। বর্তমানে সেই সমস্যা মেটানোর জন্য উদ্যোগী হল উচ্চশিক্ষা দপ্তর।

শিক্ষা দপ্তরের সদ্য প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুযায়ী স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া সংশ্লিষ্ট কলেজগুলির হাতে ফেরানো হবে বলে জানা গেছে। অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির শেষ তারিখ হল ৭ সেপ্টেম্বর। শিক্ষা দপ্তরের জারি করা নতুন নির্দেশিকায় বলা হয়েছে ৭ সেপ্টেম্বরের পরে, দুটি পর্যায়ে অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তি শেষ হওয়ার পর ফাঁকা থাকা আসনে কলেজগুলি নিজেদের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের ভর্তি করাতে পারবে। তবে এই প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় কলেজের নিজস্ব অনলাইন পোর্টালের মাধ্যমে পছন্দমত করছে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা।

চাকরির খবরঃ রাজ্যের চাইল্ড হোমে কর্মী নিয়োগ

সংশ্লিষ্ট এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছেন একাধিক কলেজ অধ্যক্ষ। তাদের বক্তব্য, এই সমস্ত ফাঁকা আসনে পড়ুয়া ভর্তি অভিন্ন পোটালের মাধ্যমে হলেই ঠিক ছিল। বর্তমানে পড়ুয়াদের ভর্তির জন্য প্রতিটি কলেজকে ফের নিজেদের পোর্টাল চালু করতে হবে। এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ৭ আগস্ট থেকে স্নাতক স্তরের ক্লাস শুরু হয়ে গেছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চালু রাখলে যারা পরবর্তী সময়ে ভর্তি হবে তাদের ক্লাস শুরু হবে পুজোর ছুটির পর অর্থাৎ নভেম্বরে। একই বিষয়ের উপর নির্দিষ্ট সংখ্যক পড়ুয়াকে আলাদা করে ক্লাস করাতে গেলে প্রতিটি কলেজ কর্তৃপক্ষকে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়তে হবে। সংশ্লিষ্ট এই বিষয়গুলি নিয়ে এখনো টানাপোড়েন চলছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং কলেজগুলির মধ্যে। সব মিলিয়ে ৭ সেপ্টেম্বরের পরে পড়ুয়াদের ভর্তি নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করে রাজ্যের কলেজগুলি, তা দেখার জন্য অপেক্ষা করছেন বহু সংখ্যক পড়ুয়া।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের