চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

WB DA Arrears: আগামী ১৮০ দিনের মধ্যে সমস্ত বকেয়া ডিএ মেটানো হবে, ঘোষণা নবান্নের

Nabadip Saha
---Advertisement---

রাজ্য সরকারের তরফ থেকে ফের সুখবর! ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মীদের ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা (WB DA Arrears) ৩১ মার্চের মধ্যে একবারেই মেটানো হয়েছে। এবার বকেয়া সমস্ত ডিএ কবে মিলবে? সেই নিয়েও সরাসরি জানা গেল নবান্নের অর্থ দপ্তরের কাছ থেকে। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি মারফত জানানো হয়েছে আগামী ১৮০ দিনের মধ্যে বকেয়া ডিএর পুরোটাই মিটিয়ে দেবে রাজ্য সরকার। বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

WB DA Arrears

দীর্ঘ লড়াই এবং আইনি জটিলতা পেরিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএ পেতে শুরু করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত সমস্ত বকেয়া ডিএ মেটানোর কথা থাকলেও আপাতত ২০১৬ থেকে ২০১৯ এই তিনবছরের মহার্ঘ ভাতা ৩১ মার্চের মধ্যে দেওয়া সম্পন্ন হয়েছে। যদিও প্রথমে কথা ছিল এই টাকাও দুটি কিস্তিতে মিলবে, কিন্তু পরে একবারেই সব শোধ করা হয়। এবার রাজ্য সরকারের অধীনে থাকা পেনশনভোগীদের জন্য বড়ো ঘোষণা করা হল। তাদের সমস্ত বকেয়া ডিএ আগামী ১৮০ দিনের মিটিয়ে দেওয়া হবে।

কারা এই বকেয়া ডিএ-র সুবিধা পাবেন?

নবান্নর পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, নির্দিষ্ট কিছু ক্যাটাগরির পেনশনভোগীরা এই এরিয়ারের টাকা পাবেন:

  • ২০০৮-২০১৫ এর মধ্যে অবসরপ্রাপ্ত কর্মী: রোপা (ROPA) ২০০৯ নিয়ম অনুযায়ী যাদের বকেয়া পাওনা রয়েছে, তাঁরা এই বিজ্ঞপ্তির আওতায় আসবেন।
  • ফ্যামিলি পেনশনভোগী: সরকারি কর্মীর মৃত্যুর পর যাঁরা পারিবারিক পেনশন পাচ্ছেন, তাঁরাও এই বকেয়া এরিয়ারের ভাগীদার হবেন।
  • নমিনি বা মনোনীত ব্যক্তি: কোনো অবসরপ্রাপ্ত কর্মীর মৃত্যু হয়ে থাকলে, তাঁর মনোনীত ব্যক্তি বা আইনি উত্তরাধিকারী এই বকেয়া টাকা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
---Advertisement---

কত টাকা পাওয়া যাবে?

বিজ্ঞপ্তি অনুযায়ী, বকেয়া মহার্ঘ ভাতার পরিমাণ প্রতিটি পেনশনারের ক্ষেত্রে আলাদা হবে। এটি নির্ভর করবে তাঁর অবসরের সময়কাল এবং সেই সময়ে প্রযোজ্য ডিএ হারের ওপর।

কীভাবে এই টাকা পাওয়া যাবে?

নবান্ন জানিয়েছে, এই এরিয়ারের টাকা সরাসরি পেনশনারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে। এজন্য ইতিমধ্যেই ট্রেজারি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রতিটি পেনশনারের বকেয়া হিসাব কষার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৮০ দিনের মধ্যে হিসাব নিকাশ কমপ্লিট করে অর্থ দপ্তর মারফত টাকা ট্রান্সফার করা শুরু হবে।

আরও পড়ুনঃ নতুন পে কমিশন কবে চালু হচ্ছে? কত বাড়বে বেতন? মিলল আপডেট

পেনশনারদের জন্য গুরুত্বপূর্ণ কাজ

বকেয়া দিয়ে মেটানো শুরু হলে যাতে কোন সমস্যা ছাড়াই আপনি ব্যাংক একাউন্টে পান তার জন্য বিশেষ কিছু জিনিস আপনাকে চেক করতে হবে।

  • আপনার পেনশন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে, সেটি সক্রিয় আছে কি না এবং কেওয়াইসি (KYC) আপডেট করা আছে কি না যাচাই করে নিন।
  • ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে নমিনি সংক্রান্ত নথিপত্র ট্রেজারিতে সঠিক আছে কি না তা একবার দেখে নেওয়া ভালো।
  • যদি দীর্ঘদিনের কোনো বিশেষ বকেয়া থাকে, তবে স্থানীয় ট্রেজারি অফিসে গিয়ে একবার খোঁজ নিতে পারেন।

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ