চাকরির খবর কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

পূর্ব মেদিনীপুর জেলায় হোস্টেলে মহিলা কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি জানুন

Priyanka Sen
---Advertisement---

পূর্ব মেদিনীপুর জেলার আনন্দধারা ব্লকে অবস্থিত পূর্ব গড়চক্রবেড়িয়া এইচ পি জুনিয়ার হাই মাদ্রাসার সংখ্যালঘু ছাত্রনিবাসে বিভিন্ন পদে কাজ করার জন্য স্থানীয় স্ব-সহায়ক দলকে নিয়োগ করা হচ্ছে। এখানে সরাসরি সাক্ষাৎকার বা ইন্টারভিউ এর মাধ্যমেই মহিলা কর্মীদের নিয়োগ করা হবে। পদের নাম এবং নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য, নিয়োগের বিবরণ এবং আবেদন পদ্ধতি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হলো আজকের প্রতিবেদনটিতে।

---Advertisement---

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ডেভেলপমেন্ট ব্লকে কর্মী নিয়োগ

সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আনন্দধারা ব্লকের পূর্ব গড়চক্রবেড়িয়া এইচ পি জুনিয়ার হাই মাদ্রাসার সংখ্যালঘু ছাত্রনিবাসের বিভিন্ন কাজ সামলানোর জন্য সেলফ হেল্প গ্রুপের সদস্যদের নিয়োগ করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ব্লকের অধীনে থাকা সেলফ হেল্প গ্রুপ গুলির মধ্যে থেকে এই পদের জন্য আবেদন জানানো যাবে।

কোন কোন যোগ্যতা থাকলে তবে আবেদন জানানো যাবে?

১) আবেদনকারী স্ব-সহায়ক গ্রুপকে নন্দীগ্রাম ব্লকের অধীনে থাকতে হবে।
২) গ্রুপের মধ্যে থাকা অন্ততপক্ষে একজন সদস্যকে উচ্চমাধ্যমিক অথবা তার থেকে উচ্চতর ডিগ্রি পাস করতে হবে।

---Advertisement---

চাকরির খবরঃ পশ্চিমবঙ্গ সরকারের চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ

নিয়োগ পদ্ধতি

আবেদনকারী স্ব-সহায়ক গ্রুপ গুলির মধ্যে থেকে যোগ্য গ্রুপকে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করা হবে। ১১/০৬/২০২৫ তারিখে হলদিয়া মহাকুমা শাসকের অফিসে এই ইন্টারভিউয়ের আয়োজন করা হচ্ছে। ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই ওই দিন সকাল ১১ টার মধ্যে উল্লেখিত ঠিকানায় পৌঁছে যেতে হবে। গ্রুপের সদস্যদের অবশ্যই সঙ্গে করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যেতে হবে। চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে, এই নিয়োগটি সম্পূর্ণরূপে দশ মাসের চুক্তিভিত্তিক হতে চলেছে।

চাকরির খবরঃ AIIMS কল্যাণীতে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ

প্রয়োজনীয় নথিপত্র

১) স্ব-সহায়ক গ্রুপের পরিচয় সংক্রান্ত সমস্ত নথিপত্রের অরিজিনাল কপি,

২) উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সদস্যার শিক্ষাগত যোগ্যতার প্রমাণ এবং তার অরিজিনাল কপি।

আবেদন পদ্ধতি

প্রতিটি ইচ্ছুক এবং যোগ্য স্ব-সহায়ক গ্রুপকে ইন্টারভিউ এর আগে আবেদন জানাতে হবে। এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত সম্পূর্ণ আবেদন পত্রটি প্রিন্ট করিয়ে হাতে-কলমে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের সাথে জমা করে আসতে হবে। আবেদনকারী গ্রুপকে প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদন পত্রটি ২০/০৫/২০২৫ থেকে ০২/০৬/২০২৫ তারিখ সকাল ১১ টা থেকে বিকেল ৫ টার মধ্যে নন্দীগ্রাম ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ