চাকরির খবর কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

পশ্চিম মেদিনীপুর জেলায় সার্ভেয়ার নিয়োগ চলছে, মাসিক বেতন ১২,০০০ টাকা

Priyanka Sen
---Advertisement---

পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর জেলার খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটির তরফে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই উদ্দেশ্যে জেলার অফিসিয়াল ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলার বিভিন্ন সার্ভের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রতিমাসে ন্যূনতম ১২ হাজার টাকা বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন নিযুক্ত কর্মীরা। তাই একেবারেই দেরি না করে আপনার প্রতিবেদন থেকে আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত জেনে নিন।

পদের নাম- সার্ভেয়ার এবং এসিস্ট্যান্ট একাউন্টেন্ট কাম ক্যাশিয়ার।

শূন্য পদের সংখ্যা- ২টি।

পদ অনুসারে আবেদনের যোগ্যতা-

১) সার্ভেয়ার- সার্ভে বিষয়ক কাজের অন্ততপক্ষে ১৫ বছরের পূর্ব অভিজ্ঞ অবসরপ্রাপ্ত চাকরিজীবী, এই পদে আবেদন জানাতে পারেন।

২) এসিস্ট্যান্ট একাউন্টেন্ট কাম ক্যাশিয়ার- একাউন্টস এর বিভিন্ন কাজ অথবা টাকা রক্ষণাবেক্ষণের কাজের অন্ততপক্ষে ১০ বছরের অভিজ্ঞ অবসরপ্রাপ্ত চাকরি প্রার্থীর জন্য এই পদে আবেদনের সুযোগ রয়েছে।

বয়স সীমা- প্রতিটি পদেই সর্বোচ্চ ৬৪ বছর বয়সে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারেন। আবেদনকারীর বয়স অবশ্যই সাক্ষাৎকারের দিন অনুসারে হিসাব করা হবে।

মাসিক বেতন- সার্ভেয়ার পদে নিযুক্ত কর্মী প্রতিমাসে ২০ হাজার টাকা বেতন পাবেন এবং অপরদিকে অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট কাম ক্যাশিয়ার পদে নিযুক্ত কর্মীকে প্রতি মাসে ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি- ইচ্ছুক প্রতিটি চাকরিপ্রার্থীকে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। তাই অবশ্যই ইচ্ছুক চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখতে হবে। কিচ্ছু চাকরি প্রার্থীদের জন্য ০৪/০৬/২০২৫ তারিখে সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউ এর আয়োজন করা হয়েছে।

প্রয়োজনীয় নথিপত্র:

  • সরকারি পরিচয় পত্র হিসাবে ভোটার কার্ড/আধার কার্ড বা প্যান কার্ড,
  • PPO,
  • মেডিকেল ফিটনেস সার্টিফিকেট,
  • অভিজ্ঞতার সার্টিফিকেট,
  • দুটি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আগে থেকে কোনরকম আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে নিজেদের নাম নথিভুক্ত করাতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ