D.EL.Ed পরীক্ষার্থীদের ডিজিটাল মার্কশিট প্রকাশ করবে পর্ষদ! কিভাবে পাবেন? জানুন বিস্তারিত

Published By: Madhumita Pal | Published On:
Share:

সম্প্রতি ডি.এল.এড-এর পার্ট টু পরীক্ষার ফলাফল ঘোষণা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফলাফল প্রকাশ পায় পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। এবার জানা গেল, ডি.এল.এড পরীক্ষার্থীদের জন্য ডিজিটাল মার্কশিটও প্রকাশ করবে পর্ষদ। ২০২০-২২ শিক্ষাবর্ষের ডি.এল.এড পরীক্ষার্থীদের ডিজিটাল মার্কশিট আগামী ৯ই জানুয়ারি থেকে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে ডাউনলোড করা যাবে।

রাজ্যে প্রাথমিকের শিক্ষক হওয়ার প্রশিক্ষণ নিতে ডি.এড.এড কোর্সে অন্তর্ভুক্ত হন বহু প্রার্থী। বর্তমানে পশ্চিমবঙ্গে ডি.এল.এড কলেজের সংখ্যা প্রায় ৬০০টির কাছাকাছি। এই ডি.এল.এড কোর্সের সময়সীমা প্রায় দুই বছর। যার মধ্যে নেওয়া হয় চারটি সেমিস্টার পরীক্ষা। সম্প্রতি ৩০শে নভেম্বর ডি.এল.এড-এর চূড়ান্ত বর্ষের পরীক্ষাটি আয়োজিত হয়েছিল। পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ৪২,৯৪৯ জন পরীক্ষার্থী। যার মধ্যে পরীক্ষায় সফল হয়েছেন ৯০.৭৮ শতাংশ পরীক্ষার্থী। অকৃতকার্য হয়েছেন ৩৬৮৪ জন। সম্প্রতি এই ডি.এল.এড-এর পার্ট টু পরীক্ষার ফলপ্রকাশ করে পর্ষদ। পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট ফলাফলের ওপর প্রয়োজনে রিভিউ এবং স্ক্রুটিনি করার সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে PhD কোর্সে ভর্তি শুরু

জানা যাচ্ছে, পরীক্ষার্থীদের ডিজিটাল মার্কশিট দেওয়া হবে পর্ষদের তরফ থেকে। আগামী ৯ই জানুয়ারি থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই ডিজিটাল মার্কশিটের কপি সংগ্রহ করে বিতরণ করতে পারবেন পরীক্ষার্থীদের। এছাড়া এই বিষয়ে বিস্তারিত জানার জন্য পরীক্ষার্থীরা পর্ষদের ওয়েবসাইট (https://www.wbbpe.org/) -এ নজর রাখতে পারেন।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের