বাড়লো গরমের ছুটির মেয়াদ, কবে খুলবে রাজ্যের স্কুলগুলি?

Published By: Priyanka Sen | Published On:
Share:

বাড়লো গরমের ছুটি, আবারো কি তাহলে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে রাজ্যের বিদ্যালয় গুলি? কি জ্বালাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষা দপ্তর? পশ্চিমবঙ্গ রাজ্যের প্রচন্ড তাপপ্রবাহের কারণে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি, সরকার পোষিত এবং সরকার অনুমোদিত সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলি বন্ধ রয়েছে। রাজ্যের কাছে ছাত্র-ছাত্রীদের স্বার্থ যে অধিক পরিমাণে গুরুত্বপূর্ণ, তার প্রমাণ পাওয়া যায় প্রতিবছরেই। গরমের দাবদাহ না কমার কারণে এই বছরও বাড়ানো হলো গ্রীষ্মকালীন ছুটির সময়সীমা।

---Advertisement---

পূর্ববর্তী ঘোষণা অনুসারে মে মাসের ১২ তারিখ খুলে দেওয়ার কথা ছিল রাজ্যের বিদ্যালয় গুলি। তবে তার আগেই গত আট তারিখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা দপ্তর ছুটির সময়সীমা আরো বাড়ানোর ঘোষণা করেছে। প্রচন্ড গরমে ইতিমধ্যেই নাজেহাল প্রাপ্তবয়স্ক মানুষজন। এমন অবস্থায় ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় যাওয়ার কোন প্রশ্নই ওঠে না। বেশিরভাগ বিদ্যালয়েই গরম প্রতিরোধের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। এর ফলে শরীর খারাপ হয়ে যেতে পারে ছোট ছোট ছাত্র-ছাত্রীদের।

আরও পড়ুনঃ চালু হল সেমিস্টার সিস্টেম, পরীক্ষা কবে থেকে জানুন

এই কারণেই মে মাসের ৮ তারিখে শিক্ষা দপ্তরের তরফে গ্রীষ্মকালীন ছুটির সময়সীমা গোটা মে মাস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। ঘোষণা অনুসারে, মে মাসের ৩১ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের বিদ্যালয় গুলি। এর পরের দিন অর্থাৎ জুন মাসের ১ তারিখে রবিবার থাকায় একেবারে জুন মাসের ২ তারিখ থেকে খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত বিদ্যালয়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ নির্দেশও দেওয়া হয়েছে।

---Advertisement---

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাশে সেরা ৫ টি স্কলারশিপ

শিক্ষকদের জন্য কী জানানো হলো?

পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষক শিক্ষিকারাও গ্রীষ্মকালীন ছুটির সময়ে ছুটি নিতে পারেন। কিন্তু তারপরে অর্থাৎ বিদ্যালয় খুলে গেলে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করে ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ সিলেবাস শেষ করাতে হবে বলে সরকারের নির্দেশ। বিদ্যালয় খোলার কয়েক মাসের মধ্যেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা রয়েছে। তাই ছাত্র-ছাত্রীদের যাতে সিলেবাস সেই সবার বিষয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয়, সেই দিকটাও এবারে নিশ্চিত করল শিক্ষা দপ্তর। প্রয়োজনে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থাও চালু রাখার নির্দেশ দিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের