Madhyamik Exam 2023 | পরীক্ষা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত প্রশ্নপত্র নিয়ে বেরোতে পারবে না পরীক্ষার্থীরা! জানালো মধ্যশিক্ষা পর্ষদ

Published By: Madhumita Pal | Published On:
Share:

Madhyamik Exam 2023: আর কিছুদিন বাদেই মাধ্যমিক পরীক্ষা। যা নিয়ে প্রস্তুতি তুঙ্গে রাজ্য জুড়ে। এবারের মাধ্যমিক নিয়ে বাড়তি সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ। জারি হচ্ছে একাধিক নিয়ম, নয়া পদক্ষেপ। এদিন আনুষ্ঠানিক উদ্বোধন হলো মাধ্যমিকের টেস্ট পেপারের। বিনামূল্যে এই টেস্ট পেপার তুলে দেওয়া হলো রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের। এছাড়া সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদের তরফে নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে, এবার থেকে নির্ধারিত সময়ের আগে কোনও পরীক্ষার্থীর পরীক্ষা শেষ হলেও প্রশ্নপত্র নিয়ে হলের বাইরে বেরোনোর অনুমতি মিলবে না। সেক্ষেত্রে পরীক্ষার্থীদের অপেক্ষা করতে হবে সম্পূর্ণ পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত।

২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলবে আগামী ৪ই মার্চ পর্যন্ত। এবছরের মাধ্যমিকের নিরাপত্তা প্রসঙ্গে অত্যন্ত সাবধানী হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সেহেতু এবার প্রশ্নফাঁস রুখতে নজিরবিহীন পদক্ষেপ পর্ষদের। জানানো হলো, মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে কোনোও পরীক্ষার্থী নির্ধারিত সময়সীমার আগে পরীক্ষা শেষ করলে তাঁর উত্তরপত্রের সাথে প্রশ্নপত্রটিও জমা রাখা হবে। সেক্ষেত্রে নির্ধারিত সময়ে সবার পরীক্ষা শেষ হলে তারপর প্রশ্নপত্রটি সংগ্রহ করে নিতে হবে তাঁদের। পর্ষদ সূত্রে খবর, কোনোও ভাবেই যাতে পরীক্ষা শেষের আগে প্রশ্নপত্র ছড়িয়ে না পড়ে তা আটকাতেই এহেন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Madhyamik Suggestion 2023 PDF: Download Now

এছাড়া জানা যাচ্ছে, মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র কড়া পাহারায় নিয়ে আসা হবে পরীক্ষা কেন্দ্রে। প্রশ্নপত্র আসা থেকে উত্তরপত্র বেরোনো পর্যন্ত মোতায়েন থাকবে পুলিশি পাহারা। গোটা পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসিটিভি নজরদারির ব্যবস্থা। চলতি বছরের মাধ্যমিক নিয়ে কোনওরকম আপসে রাজি নয় পর্ষদ। তার জেরেই গৃহীত হচ্ছে বিভিন্ন নজিরবিহীন পদক্ষেপ।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের