Madhyamik পরীক্ষার্থীদের সুবিধার্থে হেল্পলাইন নম্বর চালু পর্ষদের! হেল্পলাইন নম্বর গুলি জেনে নিন

Published By: ExamBangla.com | Published On:
Share:

কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। আর পরীক্ষা শুরুর আগেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলো মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে চালু করা হলো কন্ট্রোল রুম। এছাড়া পরীক্ষার দিনগুলিতে যে কোনও প্রয়োজনে যোগাযোগ করার জন্য চালু করা হয়েছে হেল্পলাইন ব্যবস্থা।

সূত্রের খবর, মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় হেল্পলাইন নম্বরগুলি হলো 033-2321-3827, 033-2359-2274। এছাড়া প্রয়োজনে মেল করা যাবে মধ্যশিক্ষা পর্ষদকে, সেক্ষেত্রে ইমেল আইডিটি হলো (examwbbse@gmail.com)। কলকাতার কোথাও সমস্যায় পড়লে কলকাতার আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন পরীক্ষার্থীরা। নম্বরগুলি হলো 9147135749 ও 8981833898। পর্ষদ সভাপতির অফিসের নম্বর ও সচিবের দফতরের নম্বরেও যোগাযোগ করতে পারবেন। এছাড়া রাজ্যের বেশ কিছু আঞলিক কার্যালয়ে সরাসরি যোগাযোগ করা যাবে।

আরও পড়ুনঃ মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2023

প্রসঙ্গত, আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা, চলবে ৪ই মার্চ পর্যন্ত। চলতি বছরের মাধ্যমিককে সর্বতোভাবে সফল করতে বদ্ধপরিকর মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয় সেদিকটি নিয়েও ভাবা হচ্ছে। বহু নজিরবিহীন পদক্ষেপ ও নিয়মনীতি বজায় রাখা হচ্ছে চলতি বছরের মাধ্যমিকে। সম্প্রতি এ বিষয়ে বৈঠকে বসেন মুখ্যসচিব। টেট পরীক্ষার মতোই শৃঙ্খলাবদ্ধ ভাবে মাধ্যমিক পরীক্ষা পরিচালনায় উদ্যোগী রাজ্য সরকার।

Official Notification: Download Now

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের