Madhyamik 2025: রুটিন পরিবর্তনের পর এবার মাধ্যমিক পরীক্ষায় নতুন নিয়ম, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা এক্ষুনি জেনে নিন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই। মাধ্যমিক পরীক্ষা শেষের বেশ কিছুদিন পরেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠকে আগামী ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করেছিলেন। প্রকাশিত রুটিন অনুযায়ী ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ ফেব্রুয়ারী। তবে ১৪ ফেব্রুয়ারী দিনটি রাজ্য সরকারি ছুটির আওতাভুক্ত থাকার জন্য পরবর্তীতে পরীক্ষা শুরুর তারিখ পরিবর্তন করে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের নিজস্ব ওয়েবসাইটে এই সংক্রান্ত নোটিফিকেশন জারি করা হয়।

তবে এবার ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ কিছু নিয়ম চালু করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। জানা যাচ্ছে বিশেষত পরীক্ষা কেন্দ্রগুলিতে এই বিশেষ নিয়ম মানতে হবে পরীক্ষার্থীদের। অন্যথায় পরীক্ষা চলাকালীন অসুবিধায় পড়তে পারেন পরীক্ষার্থীরা। সংশ্লিষ্ট মহল সূত্রে জানা যাচ্ছে যে, ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অনেক পরীক্ষার্থীরা প্রয়োজনের তুলনায় বেশি জামাকাপড় পরে পরীক্ষাকেন্দ্রে গিয়েছিলেন। পরীক্ষাকেন্দ্রের ইনভিজিলেটরদের অনুরোধের পরেও পরীক্ষার্থীরা সেই জামাকাপড় খুলতে রাজি হননি। এই নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন একাধিক ইনভিজিলেটর।

আরও পড়ুনঃ বদলে গেল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন

এই বিষয়টি নিয়েই এবার পাকাপাকি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। জানা যাচ্ছে, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পোশাক নিয়ে আসতে পারে বিশেষ নির্দেশিকা। সরাসরি কোন ড্রেস কোড ঘোষণা করা না হলেও পরিস্থিতি অনুযায়ী বিশেষ কিছু পোশাকের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের এক আধিকারিকের কথায়, পরীক্ষাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং ত্রুটিমুক্ত পরীক্ষা আয়োজন করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিতে পারে পর্ষদ। যদিও বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে এই নিয়ম কার্যকর হয় কি না সেদিকেই তাকিয়ে আছেন ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের