Madhyamik Exam 2025: বদলে গেল ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন, এক্ষুনি আপডেট দিল পর্ষদ

Published By: Debasish Ghosh | Published On:
Share:

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার শুরুর দিন বদলে দিল মধ্যশিক্ষা পর্ষদ। দিন কয়েক আগে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি তারিখ থেকে। তবে এদিন পর্ষদ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই সময়সূচির পরিবর্তন করল।

মধ্যশিক্ষা পর্ষদের নতুন ঘোষণা অনুযায়ী আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি তারিখ থেকে। এই পরীক্ষা চলবে ২৪ ফেব্রুয়ারি তারিখ অবধি। সেক্ষেত্রে পরীক্ষার পরবর্তী রুটিন চলতি বছরের পরীক্ষার ফলাফল ঘোষণার দিন জানানো হবে বলে জানিয়েছে পর্ষদ। যেহেতু ১৪ ফেব্রুয়ারি রাজ্য সরকারি ছুটির দিন তাই পরীক্ষা শুরুর তারিখ বদল করা হয়েছে বলে জানিয়েছে পর্ষদ। ১৪ ফেব্রুয়ারি তারিখ পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকারি ছুটি থাকে। তাই পরীক্ষা শুরুর তারিখ ১৪ ফেব্রুয়ারি পরিবর্তে ১২ ফেব্রুয়ারি করা হয়েছে।

আরও পড়ুনঃ স্কুল পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

এই নিয়ে আলোচনা শুরু হয়েছিল শিক্ষা মন্ত্রীর রুটিন প্রকাশের পরেই। শিক্ষামহলের একাংশের তরফে জানানো হয়েছিল পরিবর্তন করা হতে পারে এই রুটিন। এদিন সেই কথাই সত্যি প্রমাণ করল মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিন অফিসিয়াল রুটিন প্রকাশের পরে কোন দিন কি পরীক্ষা সে বিষয়ে পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ মারফত অফিশিয়াল রুটিন প্রকাশিত হলে শিক্ষার্থীরা সবার প্রথম আপডেট পাবে এক্সাম বাংলা ওয়েবসাইটে।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের