Madhyamik Marksheet: এক ক্লিকে ডাউনলোড করা যাবে মাধ্যমিকের মার্কশিট! ব্যবস্থা গ্রহণে তৎপর মধ্যশিক্ষা পর্ষদ

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুবিধা আনতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। আগে মার্কশিট হারিয়ে গেলে অনেক ঝক্কি পোহাতে হত পড়ুয়াদের। এদিক ওদিক ছোটাছুটির ফলে সময় নষ্ট হত বিস্তর। তাই এসব হয়রানির দিন কাটিয়ে এবার ব্যবস্থা গ্রহণে তৎপর মধ্যশিক্ষা পর্ষদ। যে কোনো প্রয়োজনে মাধ্যমিকের মার্কশিট ডাউনলোড করতে হলে যেতে হবে অনলাইন পোর্টালে। একটি মাত্র ক্লিকেই মিলবে মাধ্যমিকের মার্কশিট। কিছুদিন আগেই এই সুবিধা পড়ুয়াদের কাছে পৌছে দিতে উদ্যোগী হয়েছিল রাজ্য। কিন্তু বিশেষ কিছু কারণে বিষয়টি থমকে যায়।

সূত্রের খবর, ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার (NIC) নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি। ডিজি লকারের নীতি মেনে প্রায় ১ কোটি পড়ুয়ার তথ্যের তালিকা সংগ্রহ প্রস্তুত করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এই সকল তথ্য এপ্রিলের শেষেই স্টেট ডেটা সেন্টারে জমা করা হয়েছে। অথচ সেই তথ্য এখনও ডিজি লকারে তুলতে পারেনি এনআইসি কর্তৃপক্ষ। দ্রুত এই কাজ সম্পন্ন করতে এবার স্টেট ইনফরমেটিকস অফিসারকে চিঠি পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ আর মাধ্যমিক পরীক্ষা দিতে হবে না পড়ুয়াদের

ডিজি লকারের সুবিধা পেয়েছেন ২০১৫-২১ পর্যন্ত মাধ্যমিক উত্তীর্ণরা। তবে তার আগে পাশ করা ছাত্রছাত্রীরা এখনও সুবিধা পাননি। তাই ২০১৫ সালের আগে মাধ্যমিক পাশ করা পড়ুয়ারা যাতে সুবিধা পেতে পারেন, তাই চাইছে মধ্যশিক্ষা পর্ষদ। যাতে মার্কশিট হারিয়ে গেলে বা কোনো প্রয়োজনে ‘ডিজি লকার’ থেকে তা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন তাঁরা।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের