Madhyamik 2023 | নোটিশ জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ! বিশেষ দুদিন উপস্থিত থাকতে হবে সকল সরকারি কর্মচারীদের!

Published By: Madhumita Pal | Published On:
Share:

কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা ২০২৩। আর পরীক্ষা শুরুর আগেই ফের নোটিশ জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ। সম্প্রতি পর্ষদের তরফে জারি করা নোটিশে জানানো হয়েছে, বিশেষ দুদিন অর্থাৎ আগামী ২০ ও ২১শে ফেব্রুয়ারি সকল সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের নিজেদের কর্মক্ষেত্রে অবশ্যই উপস্থিত থাকতে হবে।

আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। অন্যদিকে বকেয়া ডিএ এর দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছেন রাজ্যর সরকারি কর্মচারীরা। এমতাবস্থায় নোটিশ জারি করে পর্ষদ জানালো, আগামী ২০ ও ২১ তারিখ কোনোওপ্রকার ছুটি নিতে পারবেন না সরকার কর্মীরা। এমনকি আগের থেকে ছুটি নেওয়া থাকলে সেই ছুটি বাতিল বলে গণ্য করা হবে। জানা যাচ্ছে, আসন্ন মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চাকরির খবরঃ IDBI ব্যাংকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ

পর্ষদের তরফে জানানো হয়েছে, ২০ ও ২১ শে ফেব্রুয়ারি খোলা রাখতে হবে সকল সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান। আসন্ন মাধ্যমিকের কারণে রাজ্যের মাধ্যমিক স্তরের সরকারি স্কুলগুলির শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ওই নির্দিষ্ট দুদিন অবশ্যই উপস্থিত থাকতে হবে। প্রসঙ্গত, চলতি বছরের মাধ্যমিক নিয়ে বাড়তি সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ থেকে রাজ্য সরকার। জারি হচ্ছে বহু নির্দেশিকা ও নিয়মনীতি। অন্যদিকে বকেয়া ডিএ এর দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। সূত্রের খবর, এহেন বাতাবরণে যাতে সঠিকভাবে মাধ্যমিক পরীক্ষার পরিচালনা সম্ভব হয় এখন সেটাই লক্ষ্য মধ্যশিক্ষা পর্ষদের।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের