নতুন পাঠ্যবই আনছে মধ্যশিক্ষা পর্ষদ! তাহলে কি বদলে যাচ্ছে মাধ্যমিকের সিলেবাস?

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। কখনও সিলেবাস বহির্ভূত প্রশ্ন তো কখনও নির্দিষ্ট প্রশ্নে শুরু হয়েছে বিতর্ক। এ বছরের মাধ্যমিক প্রশ্নপত্রে ‘আজাদ কাশ্মীর’ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। আবার অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র নিয়েও সংশয়ে ভোগেন পরীক্ষার্থীরা। বারংবার এহেন অভিযোগ সামনে আসায় এবার পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিকের বিতর্কিত ও সিলেবাস বহির্ভূত প্রশ্ন রুখতে এবার নবম-দশম শ্রেণীর জন্য তৈরি করা হচ্ছে নয়া পাঠ্যবই।

সূত্রের খবর, সিলেবাসে কোনওরকম বদল না এনে নতুন করে সাজানো হয়েছে পাঠ্যবইগুলি। বিতর্কিত প্রশ্নগুলি রুখতে পাঁচটি বিষয়ের চলতি বেসরকারী প্রকাশনার বই রিভিউতে বসিয়েছে পর্ষদ। খতিয়ে দেখে বাদ দেওয়া হচ্ছে সমস্ত সিলেবাস বহির্ভূত প্রশ্নগুলি। বাংলা ব্যাকরণ, ইতিহাস, ভূগোল, ভৌত বিজ্ঞান ও জীবন বিজ্ঞান বইগুলির রিভিউ শুরু হয়েছে। ইতিমধ্যে পর্ষদ সূত্রে খবর, ৫০ টি প্রকাশনা সংস্থা তাঁদের বই পাঠিয়েছে রিভিউয়ের জন্য। বই এসেছে মোট ২৪৪ টি। বিভিন্ন বিষয়ের বইগুলির রিভিউ করছেন সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞেরা।

আরও পড়ুনঃ রাজ্যের ডি.এল.এড কোর্সে লাগু হল নতুন নিয়ম

মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, বইগুলি থেকে যেমন বিতর্কিত প্রশ্নগুলি বাদ দেওয়া হবে তেমনই সিলেবাসের কোনোও গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি না থাকে তা যুক্তও করা হবে। নবম-দশম শ্রেণীর বইগুলি ২০১৭ সালের পর থেকে আর রিভিউ করা হয়নি। তাই সংশ্লিষ্ট দিকে এবার নজর দেওয়ার গুরুত্ব মেনেছেন পর্ষদ আধিকারিকরা। পর্ষদ সূত্রে খবর, পরিমার্জিত বইগুলি পড়ে ২০২৫ সালের মাধ্যমিকে বসতে পারবেন ছাত্রছাত্রীরা। বর্তমানে অত্যন্ত তৎপরতার সঙ্গে চলছে সেই কাজ।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের