HS Result 2023: উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ কবে? জানিয়ে দিল সংসদ!

Published By: Madhumita Pal | Published On:
Share:

আগামী ১৪ই মার্চ থেকে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সম্প্রতি একটি বিস্তারিত নির্দেশিকা জারি করে পরীক্ষার নিয়মাবলী সম্পর্কে জানানো হয়েছে পরীক্ষার্থীদের। আর এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ কবে হবে তা জানিয়ে দিল সংসদ।

শুক্রবার সাংবাদিক বৈঠকের আয়োজন করে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, আগামী ১০ জুনের মধ্যে প্রকাশ পাবে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। এই সময়কেই চূড়ান্ত সময় হিসেবে ধরা হচ্ছে। তাঁর কথায়, জুন মাসের প্রথম সপ্তাহে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের চেষ্টা করা হবে।

চাকরির খবরঃ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে ৬৩৮ শূন্যপদে নিয়োগ

সংসদ সভাপতি জানান, রাজ্যের ৭০০০ টি বিদ্যালয়ের মধ্যে প্রায় ২৩০০ টি বিদ্যালয়ে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। গোটা পরীক্ষাটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে অত্যন্ত তৎপরতা গ্রহণ করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সহ রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেকটর (আরএফডি) ব্যবহার করা হবে। এর সাথে থাকছে কড়া নিরাপত্তা বন্দোবস্ত। অতএব বোঝাই যাচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিকে কোনো প্রকার খামতি রাখতে নারাজ সংসদ।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের