WBCHSE HS 2026: উচ্চমাধ্যমিক পরীক্ষায় কড়া নিয়ম সংসদের, এই চার নিয়ম মানতে হবে পরীক্ষার্থীদের

Published By: Debasish Ghosh | Published On:
Share:

WBCHSE HS 2026 পরীক্ষা নিয়ে নতুন নির্দেশিকা জারি সংসদের। উচ্চমাধ্যমিক পরীক্ষায় এই চার নিয়ম মানতে হবে পরীক্ষার্থীদের। আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। এবছর পরীক্ষা অন্য বছরের তুলনায় আলাদা। কেননা প্রথমত এবারে নতুন সেমিস্টার পদ্ধতির আন্ডারে প্রথম পরীক্ষা হতে চলেছে, তবে তার সঙ্গে পুরনো পদ্ধতিতেও পরীক্ষা চলবে। এই কারণে পরীক্ষা সুষ্ঠুভাবে চালানোর জন্য সংসদের পক্ষ থেকে একগুচ্ছ নতুন গাইডলাইন দেওয়া হয়েছে। বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনে।

WBCHSE HS 2026

---Advertisement---
তারিখ বার বিষয় (সকাল ১০টা – ১:১৫টা)
১২/০২/২০২৬ বৃহস্পতিবার প্রথম ভাষা: বাংলা (A), ইংরেজি (A), হিন্দি (A), নেপালি (A), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাটি, পাঞ্জাবি
১৩/০২/২০২৬ শুক্রবার দ্বিতীয় ভাষা: ইংরেজি (B), বাংলা (B), হিন্দি (B), নেপালি (B), অল্টারনেটিভ ইংলিশ
১৭/০২/২০২৬ মঙ্গলবার পদার্থবিদ্যা (Physics), পুষ্টিবিজ্ঞান (Nutrition), শিক্ষাবিজ্ঞান (Education), অ্যাকাউনটেন্সি
১৮/০২/২০২৬ বুধবার ভোকেশনাল বিষয়সমূহ (হেলথ কেয়ার, অটোমোবাইল, আইটি, আইটিইএস, ইত্যাদি)
১৯/০২/২০২৬ বৃহস্পতিবার গণিত (Mathematics), কৃষিবিদ্যা (AGRI), সাংবাদিকতা ও গণজ্ঞাপন, সংস্কৃত, ফার্সি, আরবি
২০/০২/২০২৬ শুক্রবার জীববিদ্যা (Biological Science), রাষ্ট্রবিজ্ঞান (Political Science), কস্টিং ও ট্যাক্সেশন
২১/০২/২০২৬ শনিবার রাশিবিজ্ঞান (Statistics), মনোবিদ্যা (Psychology), ইতিহাস, কমার্শিয়াল ল ও অডিটিং
২৩/০২/২০২৬ সোমবার রসায়ন (Chemistry), ভূগোল (Geography), বিজনেস স্টাডিজ, হিউম্যান ডেভেলপমেন্ট
২৪/০২/২০২৬ মঙ্গলবার দর্শন (Philosophy)
২৫/০২/২০২৬ বুধবার অর্থনীতি (Economics), নৃবিজ্ঞান (Anthropology), অ্যাপ্লায়েড এআই
২৬/০২/২০২৬ বৃহস্পতিবার সমাজবিদ্যা (Sociology), ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)
২৭/০২/২০২৬ শুক্রবার কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, সঙ্গীত, ভিজ্যুয়াল আর্টস

তিনটি ভিন্ন পদ্ধতির পরীক্ষার জন্য সময়ও আলাদা রাখা হয়েছে:

  • চতুর্থ সেমিস্টার: সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত (মিউজিক ও ভোকেশনাল বিষয়ের ক্ষেত্রে সময় কম)।
  • পুরনো পদ্ধতি (Old System): সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত।
  • তৃতীয় সেমিস্টার সাপ্লিমেন্টারি: দুপুর ১টা থেকে দুপুর ২টো ১৫ মিনিট পর্যন্ত।

পরীক্ষা নিয়ে সংসদের সতর্ক ব্যবস্থা

ভুল এড়াতে সংসদ এবার প্রশ্নপত্র ও ব্যাগের ক্ষেত্রে বিশেষ কালার কোড ব্যবহার করছে – সাদা: চতুর্থ সেমিস্টার, হলুদ: তৃতীয় সেমিস্টার সাপ্লিমেন্টারি, নীল: পুরনো পদ্ধতি। প্রতিটি ঘরে ২০ জন পরীক্ষার্থীর জন্য অন্তত দুজন পরিদর্শক বা ইনভিজিলেটর থাকবেন। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন (CWSN) পরীক্ষার্থীদের জন্য রাইটার বা অতিরিক্ত সময়ের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। উল্লেখযোগ্যভাবে, ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ৭৯,৩৪৭ জন বেশি। রাজ্যের ৮২২টি মেইন ভেন্যু এবং ২,১০৩টি সাব ভেন্যুতে এই পরীক্ষা নেওয়া হবে।

---Advertisement---

ছাত্রছাত্রীদের এই চার নিয়ম মানতে হবে

পরীক্ষা কেন্দ্রে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংসদ বেশ কিছু কঠোর নির্দেশিকা জারি করেছে:

  • পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ধরা পড়লে তৎক্ষণাৎ পরীক্ষা বাতিল করা হবে।
  • চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থীদের জন্য বড় খবর হলো, এবার আর অতিরিক্ত কাগজ বা ‘লুজ শিট’ দেওয়া হবে না। তাই নির্দিষ্ট উত্তরপত্রের মধ্যেই প্রয়োজনীয় উত্তর লিখতে হবে। অপ্রয়োজনীয় লেখা এড়িয়ে টু-দ্য-পয়েন্ট উত্তর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
  • এবার পরীক্ষার্থীরা ডাবল অপশন বা দ্বিগুণ প্রশ্নের সুবিধা পাবে। অর্থাৎ, চারটি প্রশ্নের মধ্যে যেকোনো দুটি বেছে নেওয়ার সুযোগ থাকবে।
  • প্রতিটি ভেন্যুর প্রবেশপথে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হবে। প্রশ্নপত্র রাখার কনফিডেনশিয়াল রুম এবং গেটে সিসিটিভি নজরদারি থাকবে।
Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Sem Physics Question Paper 2026 PDF Download যুব সাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড (pdf) | যুব সাথী প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে? যুব সাথী প্রকল্প | কীভাবে আবেদন করবেন দেখে নিন উচ্চ মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র 2026 PDF | WBCHSE HS English Question Paper 2026 PDF Download