এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের জন্য বড় খবর। এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে দিনক্ষণ স্পষ্ট জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। সেই সাথে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। এখন থেকে নিয়ম অনুযায়ী যারা একাদশের সেমিস্টার টু পরীক্ষায় অকৃতকার্য হবে বা অনুপস্থিত থাকবে তাদের কাছে দ্বিতীয় বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। দুটি বিষয় নিয়েই বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনে।

এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস

গত ২৮ শে ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে। এখন যারা এ বছর একাদশের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিয়েছে তাদের নতুন ক্লাসে ভর্তি হওয়ার পালা। কবে থেকে শুরু হবে নতুন ক্লাস? এই নিয়ে প্রশ্ন ছিল ছাত্রছাত্রী তথা অভিভাবকদের মনে। সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) অফিসিয়াল বিজ্ঞপ্তি (বিজ্ঞপ্তি No. L/PR/131/2026) জারি করে নতুন ক্লাসের সময়সূচি ঘোষণা করে দিয়েছে। জানানো হয়েছে, চলতি বছরে এপ্রিলের চতুর্থ সপ্তাহ থেকেই উচ্চমাধ্যমিকের নতুন ক্লাস অর্থাৎ তৃতীয় সেমিস্টারের ক্লাস শুরু হবে। সংসদের সভাপতি ড. পার্থ কর্মকার জানিয়েছেন, ছাত্রছাত্রীদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিতে দ্রুত নতুন শিক্ষাবর্ষের পড়াশোনা শুরু করা প্রয়োজন।

একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের

শুধু দ্বাদশ শ্রেণীর নতুন ক্লাস শুরুই নয়, একই বিজ্ঞপ্তিতে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা নিয়েও বড় ঘোষণা করেছে সংসদ। নিয়ম অনুযায়ী, কোনো পড়ুয়া যদি একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারে (Semester-II) কোনো বিষয়ে অকৃতকার্য হয় বা কোনো বিশেষ কারণে পরীক্ষা দিতে না পারে, তবে তাদের জন্য পরীক্ষায় উত্তীর্ণ হবার পুনরায় সুযোগ থাকছে। সংসদ জানিয়েছে, সংশ্লিষ্ট স্কুলগুলোকেই নিজেদের উদ্যোগে এই ‘সাপ্লিমেন্টারি পরীক্ষা’ (Supplementary Examination) আয়োজন করতে হবে। এতে ছাত্রছাত্রীরা তাদের ব্যাকলগ পেপারগুলি ক্লিয়ার করার সুযোগ পাবে।

---Advertisement---

কি পদ্ধতিতে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা?

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাসে স্কলারশিপ লিস্ট

সংসদ স্পষ্ট করে দিয়েছে যে, প্রতিবছরই নির্দিষ্ট সময়ে এই পরীক্ষা নেওয়া হবে। ছাত্রছাত্রীরা যেমনভাবে প্রথমবার পরীক্ষা দিয়েছিল, একই পদ্ধতিতে এই সাপ্লিমেন্টারি এক্সাম হবে। এ বছরের জন্য এই পুরো প্রক্রিয়াটি আগামী ১১ই এপ্রিলের মধ্যে শেষ করতে হবে, স্কুলগুলোকে এমনই নির্দেশ দিয়েছে সংসদ। এরপর সেই পরীক্ষার নম্বর সহ একাদশ শ্রেণির অন্যান্য পরীক্ষা যেমন সেমিস্টার-১, সেমিস্টার-২, সাপ্লিমেন্টারি, প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট ইত্যাদির নম্বরও স্কুলগুলোকে সংসদের অফিসিয়াল অনলাইন পোর্টালে (http:/www.wbchse.wb.gov.in) আপলোড করতে হবে। এরপর প্রথাগত নিয়ম অনুযায়ী সেই নম্বর গুলির ভিত্তিতে সংসদ রেজাল্ট তৈরি করবে এবং নির্দিষ্ট দিনে সেই রেজাল্ট প্রকাশ করা হবে। চলতি বছরের জন্য স্কুল গুলোকে ১৬ই এপ্রিলের মধ্যে নম্বর জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সংসদ। পুরো প্রক্রিয়া শেষ হলে এপ্রিলের শেষ থেকে একাদশ ও দ্বাদশের নতুন ক্লাস শুরু হবে বলে জানানো হয়েছে।

Students can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম শিক্ষা সঙ্ক্রান্ত খবর সবার আগে পেতে এক্ষনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? WBJEE Notification 2026: জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন ও পরীক্ষার তারিখ ঘোষণা হল উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download