উচ্চ মাধ্যমিকে চারবার পরীক্ষা দেওয়ার সুযোগ! নতুন নিয়ম চালু হবে আগামী শিক্ষাবর্ষে

Published By: Debasish Ghosh | Published On:
Share:

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লাগু হতে চলেছে নতুন নিয়ম। একবারে পাশ না করতে পারলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে পড়ুয়ারা। সম্প্রতি এমনই এক সিদ্ধান্ত জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর সেই সিদ্ধান্তের পরই ভীষণ খুশি ছাত্রছাত্রীরা। অতি শীঘ্রই উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম চালু করতে চলেছে শিক্ষা সংসদ। এবার থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ভাগ হতে চলেছে দুইবার করে চারটি পরীক্ষায়। অর্থাৎ সবমিলিয়ে দুই বছরে চারটি পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রীদের।

সম্প্রতি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, উচ্চমাধ্যমিকে চালু হচ্ছে সেমিস্টার সিস্টেম। যেখানে আগের মতো বার্ষিক একটি পরীক্ষার বদলে একাদশ শ্রেণীতে দুবার ও দ্বাদশ শ্রেণীতে দুবার পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। দ্বাদশের বোর্ড পরীক্ষা দুই সেমিস্টারে ভাগ হবে ও চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে দুটি সেমিস্টারের ফলাফলের উপর। এখানে পরীক্ষার্থীরা যে বিশেষ সুবিধা পাবেন তা হলো, একটি সেমিস্টারের ফল যদি ভালো না হয় সেক্ষেত্রে পরের সেমিস্টারে ভালো নম্বর তুলে উচ্চমাধ্যমিকর রেজাল্ট ভালো করতে পারবেন। বোর্ড সূত্রে খবর, একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষাটি হবে নভেম্বর মাসে আর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাটি হবে মার্চ মাসে। পরের বছর থেকে যথা ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম চালু হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়ারা পাবে একটানা বারো দিনের ছুটি

সূত্রের খবর, প্রথম সেমিস্টার পরীক্ষাটিতে যাবতীয় প্রশ্ন হবে মাল্টিপল চয়েস ভিত্তিক অর্থাৎ এমসিকিউ ধরণের। আর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাটিতে ছোট ও বড় প্রশ্ন মিলিয়ে প্রশ্নপত্র তৈরি হবে। এছাড়াও জানা যাচ্ছে, এবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হবে। সবমিলিয়ে উচ্চমাধ্যমিকে একেবারে নতুন ধাঁচে পরীক্ষা নেওয়া হবে বলে খবর। আপাতত সংসদের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে সরকারের কাছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে বিস্তারিত জানতে পারবেন শিক্ষার্থীরা। প্রসঙ্গত, রাজ্য সরকার সূত্রে খবর আর কয়েক বছরের মধ্যে মাধ্যমিকও হবে সেমিস্টার সিস্টেমে। ধাপে ধাপে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর সেমিস্টার চালু হবে রাজ্যে।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের