একাদশের পরীক্ষা নিয়ে নয়া সিদ্ধান্ত সংসদের! কোন নিয়মে বদল এল? জেনে নিন বিস্তারিত

Published By: Debasish Ghosh | Published On:
Share:

গত ২৪ মে বুধবার ঘোষণা করা হয়েছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। ওই দিন ফল ঘোষণার সময় একাদশের পরীক্ষা সম্পর্কিত নয়া সিদ্ধান্তের কথা জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই সিদ্ধান্তের ফলে সংসদের দায়িত্ব কিছুটা কমছে, দায়ভার বাড়তে চলেছে স্কুলগুলির। অনেকদিন ধরেই এ বিষয়ে ভাবনাচিন্তা করছিল সংসদ। অবশেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গৃহীত হল।

ঠিক কী জানানো হয়েছে সংসদের তরফে? বুধবার সংসদ সভাপতি জানিয়েছেন, এবার থেকে একাদশ শ্রেণীর পরীক্ষা সম্পর্কিত যাবতীয় দায়িত্ব সামলাবে স্কুলগুলি। প্রশ্নপত্র তৈরি থেকে উত্তরপত্র মূল্যায়ন সব দায়িত্ব ন্যস্ত থাকবে বিদ্যালয়ের উপর। তবে মূল্যায়নের পর প্রত্যেকটি স্কুলকে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নম্বর আপলোড করতে হবে সংসদের ওয়েবসাইটে। একাদশ শ্রেণীর পরীক্ষা কী সিলেবাসের উপর হবে, তা সংসদের তরফে জানিয়ে দেওয়া হবে স্কুলগুলিকে।

আরও পড়ুনঃ বন্ধ হবে সমস্ত অনলাইন ক্লাস

সাধারণত ২০০৫-০৬ সালের পর থেকে একাদশের বাার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু ইদানিংকালে প্রশ্নফাঁস-সহ নানান অভিযোগ উঠতে থাকায় বিদ্যালয়ের উপর যাবতীয় দায়িত্ব ছাড়ল সংসদ। প্রসঙ্গত, চলতি বছরের উচ্চমাধ্যমিকের রেজাল্টে পাশের হার ৮৯.২৫ শতাংশ। সংসদের তরফে বক্তব্য, অতিমারি পর্ব কাটিয়ে এ বছর পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা নেওয়া একপ্রকার চ্যালেঞ্জ ছিল।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের