চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

WBP SI: Admit Card ডাউনলোড করে নিন

Debasish Ghosh
---Advertisement---

ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) এর তরফে প্রকাশ পেল কলকাতা পুলিশের এসআই (SI) ও সার্জেন্ট পদে নিয়োগের ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ একজামিনেশন ২০২১ এর অ্যাডমিট কার্ড। যে সকল পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাঁরা বোর্ডের ওয়েবসাইট (wbpolice.gov.in) এ গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কিভাবে?

১) পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য পরীক্ষার্থীদের প্রথমে (wbpolice.gov.in) ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর হোমপেজে ‘WHAT’S CURRENT’ এর অন্তর্গত সংশ্লিষ্ট পরীক্ষার লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) এবার ‘Download e-admit cards’ এর লিঙ্কে ক্লিক করতে হবে।

৪) এরপর ‘CLICK HERE TO DOWNLOAD ADMIT CARD FOR FINAL COMBINED COMPETITIVE EXAMINATION FOR THE POST OF SUB-INSPECTOR / SUB-INSPECTRESS (UB) AND SERGEANT IN KOLKATA POLICE-2021’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৫) এবার লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।

৬) এরপর স্ক্রিনে অ্যাডমিট কার্ডটি দেখতে পাবেন।

৭) এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষার্থীদের।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে নিয়োগ করছে রাজ্য পঞ্চায়েত দপ্তর

কলকাতা পুলিশের Sub- Inspector/ Sub-Inspectress (UB) and Sergeant পদে নিয়োগের ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ একজামিনেশনটি আয়োজিত হবে আগামী ১৬ই এপ্রিল ২০২৩ (16.04.23) রবিবার নাগাদ। সম্প্রতি প্রকাশ করা হয়েছে পরীক্ষার অ্যাডমিট কার্ড। পরীক্ষার দিন এই অ্যাডমিট কার্ডটি অবশ্যই নিয়ে আসতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষা সম্বন্ধে বিস্তারিত তথ্য ওয়েবসাইট মারফত জানতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়া এ বিষয়ে পরবর্তী আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন।

WBP

Admit Card: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ