ANM GNM পরীক্ষার তারিখ পরিবর্তন! কবে পরীক্ষা হবে জেনে নিন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যে নার্সিং কোর্সে ভর্তির প্রবেশিকা ANM-GNM পরীক্ষার  দিনক্ষণ পরিবর্তন করা হলো। গত ১৯ জুন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ২০২৩ শিক্ষাবর্ষের ANM-GNM পরীক্ষার সংশোধিত সময়সূচি ঘোষণা করেছে।

এবছর ANM-GNM পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২ জুলাই , বেলা ১২ টা থেকে। তবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়েছে, কিছু অনিবার্য পরিস্থিতির কারণে পরীক্ষার দিনক্ষণে কিছু সংশোধন করা হয়েছে। ফলত এবছর ANM-GNM পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৩ জুলাই (রবিবার),  সকাল ১১ টা থেকে। পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে, অ্যাডমিট কার্ড প্রকাশের দিনক্ষণেও কিছু পরিবর্তন এসেছে। নতুন সংশোধিত সূচি অনুযায়ী পরীক্ষার্থীরা আগামী ১৭ জুলাই থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুনঃ ANM GNM Syllabus 2023 in Bengali

প্রসঙ্গত উল্লেখ্য যে, পরীক্ষা হবে অফলাইনে পেপার ও পেন মোডে। MCQ টাইপের সর্বমোট  ১০০ টি প্রশ্ন আসবে, পূর্ণমান ১১৫।  উত্তর করতে হবে OMR শিটে এবং মোট সময় ১ ঘন্টা ৩০ মিনিট।

Official Notification: Download Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের