কলেজের ফর্ম ফিলাপ কবে থেকে? ঘোষনা করলেন শিক্ষামন্ত্রী

Published By: Madhumita Pal | Published On:
Share:

উচ্চমাধ্যমিক রেজাল্ট প্রকাশের পর রাজ্যে তোড়জোড় শুরু স্নাতক স্তরে ভর্তির। পূর্বের নিয়মেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে এবছর। কেন্দ্রীয়ভাবে কলেজে ভর্তি এবার হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

এবারে ছাত্রছাত্রীরা পূর্বের নিয়ম এই ভর্তি হতে পারবেন। ভর্তির প্রক্রিয়া শুরু হবে ১৮ ই জুলাই ২০২২ তারিখ থেকে ১৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত। ইউজিসির নির্দেশিকাকে মান্যতা দিয়ে স্নাতক স্তরে ভর্তির সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি। এদিন ২৮ জুন মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ২৩ জন উপাচার্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

চাকরির খবরঃ রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ

এদিকে রাজ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গিয়েছে অনেকদিন আগেই। শিঘ্রই অন্যান্য বোর্ডের ফলপ্রকাশ হয়ে যাবে। তাই এবারে কেন্দ্রীয় ভাবে ভর্তি সম্ভব হচ্ছে না। কেন্দ্রীয় পোর্টাল শুরু না হওয়ায়, পূর্বের মতোই চলতি বছরে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। চলতি বছরে ভর্তি চলবে ১৮ জুলাই থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তির প্রক্রিয়া নিয়ে বৈঠক শুরু করতে দেরি করে ফেলেছে শিক্ষা দপ্তর। রাজ্যের এতগুলো কলেজকে এক জোট করে তোলা জটিল কাজ, এমনটাই ধারণা অভিজ্ঞ মহলের। তবে শেষমেষ সব জটিলতা কাটিয়ে ভর্তির প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তে খুশি ছাত্র-ছাত্রী সহ অভিভাবকগণ।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

WBJEE Notification 2026: জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন ও পরীক্ষার তারিখ ঘোষণা হল উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Sem Physics Question Paper 2026 PDF Download যুব সাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড (pdf) | যুব সাথী প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে? যুব সাথী প্রকল্প | কীভাবে আবেদন করবেন দেখে নিন