West Bengal HS 2024: উচ্চ মাধ্যমিকের পঠন-পাঠন শুরু হবে মে মাস থেকে

Published By: Debasish Ghosh | Published On:
Share:

প্রচলিত পদ্ধতির বাইরে আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকের পঠন-পাঠন শুরু হচ্ছে সেমিস্টার সিস্টেমে। এই মর্মেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেমিস্টার পদ্ধতিতে বছরে দুবার পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আয়োজন করা হবে। একাদশ শ্রেণীতে দুবার এবং দ্বাদশ শ্রেণীতে দুবার পরীক্ষা দিতে হবে ছাত্র-ছাত্রীদের। নতুন এই পরীক্ষা পদ্ধতির নম্বর বিভাজন এবং বিষয়ভিত্তিক সিলেবাস ইতিমধ্যেই প্রকাশ করেছে শিক্ষা সংসদ।

এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন বিজ্ঞপ্তি মাধ্যমে জানাল, প্রতি বর্ষে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের পঠন-পাঠন শুরু হবে মে মাস থেকে। মে মাস থেকে এই পঠন-পাঠন শুরু হবে সেমিস্টার পদ্ধতিতেই। প্রথম এবং তৃতীয় সেমিস্টারের পঠন-পাঠন শুরু হবে মে মাস থেকে অর্থাৎ ছাত্র-ছাত্রীরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু করবে মে মাস থেকে। অন্যদিকে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের পঠন-পাঠন শুরু হবে নভেম্বর মাস থেকে যা চলবে এপ্রিল মাস পর্যন্ত।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষা পদ্ধতি সহ সিলেবাস নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিন

প্রথম এবং তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে মাল্টিপল চয়েস এবং শর্ট প্রশ্নের উপর। দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারে ব্যাখ্যামূলক প্রশ্ন সহ বড় প্রশ্ন থাকবে পরীক্ষায়। প্র্যাকটিক্যাল বিষয়গুলি জন্য ৩৫ নম্বরের পরীক্ষা এবং নন প্রাক্টিক্যাল বিষয়গুলির জন্য ৪০ নম্বরের পরীক্ষা আয়োজন করা হবে। সেক্ষেত্রে আগের মতই ৩০ নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং ২০ নম্বরের প্রজেক্ট দিতে হবে ছাত্র-ছাত্রীদের। উল্লেখ্য, এই প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট পরীক্ষাগুলিও দুটি সেমিস্টারে আয়োজন করা হবে। তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের ওপর ভিত্তি করেই অর্থাৎ দ্বাদশ শ্রেণীর দুটি পরীক্ষার উপর ভিত্তি করে মোট নম্বর দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের