WBJEE 2024: আগামী বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কবে! ফর্ম ফিল আপ-সহ গুরুত্বপূর্ণ তথ্য গুলি জেনে নিন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স বা WBJEE অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। প্রতি বছর এই পরীক্ষায় অংশ নেন প্রচুর ছাত্রছাত্রী। পরীক্ষা শুরুর মাস কয়েক আগে একটি ইনফরমেশন বুলেটিন প্রকাশ করে বোর্ড। চলতি বছরের শেষ পর্বে ২০২৪ সালের জয়েন্ট এন্ট্রান্সের ইনফরমেশন বুলেটিন প্রকাশ করা হয়েছে। কত তারিখ পরীক্ষা হবে? কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে? কিভাবে ফর্ম ফিল আপ করবেন? এই সমস্ত তথ্যগুলি প্রকাশ করেছে বোর্ড। আজকের এই প্রতিবেদনে গোটা বিষয়টি নিয়ে আলোচনা করা হল। যে সমস্ত পড়ুয়ারা আগামী বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসবেন, তাঁরা অবশ্যই প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন।

সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বা WBJEEB-এর তরফে যে ইনফরমেশন বুলেটিন প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে আগামী ২৮ এপ্রিল ২০২৪ (রবিবার) রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি আয়োজিত হবে। উক্ত দিনে পেপার ১ অঙ্কের পরীক্ষাটি শুরু হবে সকাল ১১টা থেকে যা চলবে দুপুর ১টা পর্যন্ত। আর পেপার ২ ফিজিক্স ও কেমিস্ট্রির পরীক্ষাটি শুরু হবে দুপুর ২টো থেকে যা চলবে বিকেল ৪টে পর্যন্ত। পরীক্ষায় বসার জন্য আবেদন জানাতে হবে পরীক্ষার্থীদের। আবেদন চলবে অনলাইন মারফত। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (www.wbjeeb.nic.in) থেকে। যদিও, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে তা এখনও জানায়নি বোর্ড। মনে করা হচ্ছে, নতুন বছরের শুরু থেকেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফর্ম ফিল আপ আরম্ভ হবে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে পাবে পরীক্ষার্থীরা?

WBJEE 2024 পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি জানিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার অ্যাপ্লিকেশনের জন্য জেনারেল ক্যাটেগরির ছাত্রদের জমা করতে হবে ৫০০/- টাকা আর ছাত্রীদের জন্য তা ৪০০/- টাকা। সংরক্ষিত শ্রেণীর মধ্যে SC/ST/OBC-A/OBC-B/EWS/PwD/TFW ছাত্রদের জমা দিতে হবে ৪০০/- টাকা আর ছাত্রীদের দিতে হবে ৩০০/- টাকা। এছাড়া, থার্ড জেন্ডার প্রার্থীদের ৩০০/- টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে বলে জানা যাচ্ছে। আগ্রহী পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৪ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত জানতে ও পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের