তীব্র গরমে সকালে স্কুলের দাবি শিক্ষামহলের, তাহলে কবে থেকে মর্নিং স্কুল?

Published By: ExamBangla.com | Published On:
Share:

গ্রীষ্মের দাবদাহের দরুন দীর্ঘদিন রাজ্যের সরকারি স্কুল বন্ধ ছিল। একাধিকবার ছুটি বাড়ানোর পর অবশেষে প্রায় দেড় মাস পর এদিন ১৫ জুন খুলল সরকারি  স্কুল। তবে গরমের সেই দাপট কমেনি একেবারেই। বরং অস্বস্তি আরও বেড়েছে। এই প্রচন্ড গরমে পড়ুয়াদের অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এমত অবস্থায় শিক্ষা মহলের একাংশ সকালে স্কুলের দাবি জানাচ্ছেন।

এবছর গরমের দাপটে গ্রীষ্মকালীন ছুটি বেশ কিছুটা বৃদ্ধি করা হয়েছে। তবে বাকি থাকা সিলেবাস শেষ করতে শিক্ষাবিদদের মত ছিল খুলে দেওয়া হোক স্কুল। সাথে ঘাটতি পূরণ করতে নেওয়া হবে অতিরিক্ত ক্লাস। তবে গরমের দাপট কমেনি একটুও। লোকজন কাজেকর্মে বেরিয়ে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছেন। তাই পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন শিক্ষকদের একাংশ। তাদের দাবি শুরু হোক মর্নিং স্কুল। শুধু শিক্ষা মহল নয়, অধিকাংশ অভিভাবকরাও সকালের স্কুলের পক্ষে।

আরও পড়ুনঃ রাজ্যের স্কুলে শনিবারের হাফ ছুটি বাতিল করলো শিক্ষা দপ্তর

এই নিয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, “এই অত্যধিক গরমে বিদ্যালয়ে ছাত্র- ছাত্রীদের সুবিধার্থে কিছুদিনের জন্য মর্নিং স্কুলের নির্দেশিকা দেওয়া হোক। আমি ব্যক্তিগতভাবে পর্ষদ সভাপতি মাননীয় রামানুজ গাঙ্গুলিকে একইভাবে অনুরোধ করেছি।” এই গরমে ছাত্র- ছাত্রীদের সুবিধার্থে সকালে স্কুলের নির্দেশিকা আসে কি না সেটাই দেখার।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের