আরও বাড়ছে গরম! তাহলে কি গরমের ছুটি বাড়তে চলেছে?

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্য জুড়ে জারি তাপপ্রবাহের সতর্কতা। জৈষ্ঠের হাঁসফাঁস গরমে ক্লান্ত পশ্চিমবঙ্গ। এহেন পরিস্থিতিতে দিনের বেলা বাইরে বেরোতে রীতিমতো ভয় পাচ্ছেন মানুষজন। মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও ফের রোদের চোখরাঙানিতে ঘরে কোণঠাসা বঙ্গবাসী। কিছুদিন আগেই শিক্ষা দফতর ঘোষণা করে, ৫ জুন থেকে খুলে যাচ্ছে সেকেন্ডারি স্কুল ও ৭ জুন থেকে খুলে যাচ্ছে প্রাইমারি স্কুল। এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে ফের বাড়ানো হয় গরমের ছুটির মেয়াদ।

অত্যাধিক তাপে ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৫ জুন থেকে স্কুল খুলবে বঙ্গে। তার আগে পর্যন্ত বাড়িতেই থাকবেন ছাত্রছাত্রীরা। এদিকে আজ ৭ জুন পেরিয়ে গেলেও রোদের ভ্রুকুটি কমার লক্ষণ নেই! দেখা নেই বর্ষার। দক্ষিণবঙ্গ ছাড়িয়ে উত্তরবঙ্গেও জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। এদিকে বঙ্গে বর্ষা কবে আসবে তা নিয়ে এখনও দোটানায় আবহাওয়া দপ্তর। এবছর বর্ষা আসতে বিলম্ব হতে পারে বলেও মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ স্কুল শিক্ষক শিক্ষিকাদের কড়া নির্দেশ

বিশেষজ্ঞদের মতে একমাত্র ভারী বৃষ্টিপাত হলে তবেই এই অস্বস্তি কমতে পারে। কিন্তু সেই ভারী বর্ষণের দেখা মিলছে কই? হাওয়া অফিস সূত্রে খবর, আরও বেশ কিছু দিন এই অস্বস্তি চলবে। তাই গরম না কমলে ও অস্বস্তি বাড়তে থাকলে পশ্চিমবঙ্গের গরমের ছুটি আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেবে রাজ্য।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের