গ্রীষ্মের দাবদাহে বাড়ছে ছুটি! সিলেবাস চাপে চিন্তিত পড়ুয়ারা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

জৈষ্ঠের উত্তাপে পুড়ছে পশ্চিমবঙ্গ। জেলার জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গ্রীষ্মের উর্ধ্বমুখী পারদে কার্যত নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এহেন পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পড়ুয়াদের কথা চিন্তা করে অতিরিক্ত দশ দিনের গরমের ছুটির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এদিকে, এই ছুটির ফলে স্কুলের পঠনপাঠনে যে বিঘ্ন ঘটছে তার ফলে চিন্তায় পড়ুয়া ও অভিভাবকেরা।

মধ্যশিক্ষা পর্ষদের ক্যালেন্ডারে মে মাসের শেষ সপ্তাহ থেকে গরমের ছুটি পড়ার কথা থাকলেও গরম বাড়তে এগিয়ে আনা হয় গ্রীষ্মাবকাশ। ২ রা মে থেকে রাজ্যে শুরু হয়েছিল গরমের ছুটি। এদিকে ছুটি শুরু হতেই আবহাওয়া পরিস্থিতি ঠিক হওয়ায় স্কুল খোলার দাবি জানিয়েছিলেন শিক্ষক মহল। সম্প্রতি শিক্ষা দফতর জানায়, গরমের ছুটি কাটিয়ে স্কুল খুলছে বঙ্গে। ৫ জুন সেকেন্ডারি স্কুল ও ৭ জুন প্রাইমারি স্কুল খুলে যাবে। এদিকে, ফের তাপ বাড়তে থাকায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ১৫ জুন থেকে চালু হবে বিদ্যালয়ের পঠনপাঠন। অতএব আরও বেশ কিছু দিন ঘরে থাকতে হবে পড়ুয়াদের। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

চাকরির খবরঃ কোচবিহার জেলায় রুরাল লাইব্রেরিয়ান পদে নিয়োগ

বর্তমানে প্রায় সব ছাত্রছাত্রীর প্রাইভেট টিউশন থাকলেও বহু পড়ুয়া এখনও স্কুলের পঠনপাঠনের উপর নির্ভর করেন। ছুটি বাড়তে থাকায় সিলেবাস না কমপ্লিট হওয়ার তাই চিন্তিত তাঁরা। তাঁদের কথায়, স্কুল খুললেই পরীক্ষা, অল্প কয়েকদিনের মধ্যে একসাথে এত পড়া শেষ করা কার্যত সমস্যার। যদিও মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, স্কুল খুললেই অতিরিক্ত ক্লাস নেবেন শিক্ষকরা তবুও স্বল্প সময়ে কিভাবে এত সিলেবাস কমপ্লিট হবে তা নিয়ে চিন্তায় পড়ুয়ারা। প্রসঙ্গত, আবহাওয়া দপ্তর জানিয়েছে, আরও বেশ কিছুদিন চলবে গরমের পরিস্থিতি। মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে তাপপ্রবাহের সতর্কতা থাকছেই। অর্থাৎ এখনও বেশ কিছু দিন জৈষ্ঠের অস্বস্তির জারি থাকবে রাজ্যে।

চাকরির খবরঃ উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় সেনায় নিয়োগ

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের HS 3rd Semester Answer Key 2026: সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল, কার কত নম্বর বাড়ল? উচ্চমাধ্যমিক স্তরে বিরাট বদল, পুরোনো সিলেবাস ছেড়ে সেমিস্টার পদ্ধতিতে যেতে পারবে একাদশের পড়ুয়ারা KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের