যুবসাথী প্রকল্পে বড় ধামাকা! এপ্রিলে অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার টাকা? বিস্তারিত দেখুন

Published By: Nabadip Saha | Published On:
Share:

‘বাংলার যুবসাথী’ (Banglar Yuva Sathi) প্রকল্পে পেমেন্ট প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। কারোর টাকা ঢুকছে তো কারোর ঢুকছে না। তবে এর মাঝেই এই প্রকল্পের টাকা নিয়ে বড় আপডেট মিলেছে। এপ্রিল মাসে যুবসাথী প্রকল্পে বড় ধামাকা দেখা যেতে পারে। ১৫০০ নয়, অ্যাকাউন্টে একসঙ্গে ৩০০০ টাকা ঢুকতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। কারা পাবেন এই টাকা? কিভাবে চেক করবেন কত পেলেন? না পেলে কি করবেন? সবকিছুর উত্তরই মিলবে আজকে শেষ পর্যন্ত।

যুবসাথী প্রকল্পে বড় ধামাকা

সাম্প্রতিককালে বাংলার যুবক যুবতীদের জন্য সেরা প্রকল্প ‘যুব সাথী।’ এবছর বাজেটে রাজ্য সরকার ২১-৪০ বছর বয়সী বেকার ছেলেমেয়েদের জন্য এই প্রকল্প শুরু করেছে। ন্যূনতম মাধ্যমিক পাস হলেই এবং বর্তমানে কোনো চাকরি না করলেই আবেদনকারীদের ১৫০০ টাকা মাসিক ভাতা দেওয়া হবে। গত ৭ মার্চ থেকে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করেছে। অনেকেই পেয়েছেন, আবার কারোর কারোর এখনো ঢোকেনি। এদিকে মার্চ পেরিয়ে এপ্রিল পড়ে গেল, পরের কিস্তি ঢোকার সময় চলে এল, তাহলে আগের টাকা কবে ঢুকবে? এই প্রশ্ন সকলের। তবে কি যাদের ঢোকেনি, তাদের দু মাসের টাকা একসঙ্গে মিলবে, মোট ৩০০০ টাকা?

এপ্রিলে কি দু’মাসের টাকা একসাথে মিলবে?

সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছে যে, এপ্রিল মাসে উপভোক্তারা পেতে পারেন। এই জল্পনার কারণ কী?
আসলে যুব সাথীতে যারা অনলাইনে আবেদন করেছিলেন, তাদের ডেটা আগে থেকে সিস্টেমে লোড থাকার কারণে তাদের অনেকেই পেমেন্ট ইতিমধ্যেই পেয়ে গেছেন। অন্যদিকে অফলাইন আবেদনকারীদের ডেটা এন্ট্রিতে সময় লাগায় পেমেন্ট দেরি হচ্ছে। যার কারণে এদের মধ্যে অনেকেই মনে করছেন এপ্রিলে হয়তো তারা একসাথে ৩,০০০ টাকা (১,৫০০ + ১,৫০০) পেতে পারেন । তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ‘ডাবল পেমেন্ট’ নোটিশ দেওয়া হয়নি। সাধারণত, ডিবিটি (DBT) বা সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে টাকা ঢোকার সময় ব্যাকলগ থাকলে এমনটা ঘটে থাকে।

---Advertisement---

কত পেলেন কিভাবে চেক করবেন?

যুব সাথী প্রকল্পে কত টাকা পেয়েছেন তা সহজেই অনলাইনে চেক করতে পারবেন। আপনার আবেদনটি কোন অবস্থায় আছে তা জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • প্রথমে আপনাকে https://wbifms.gov.in/FileDownload/KnowMyStatusGeneric.do ওয়েবসাইটে যেতে হবে।
  • সামনে যে উইন্ডো খুলবে সেখানে নির্দিষ্ট বিবরণ যেমন ব্যাংক একাউন্ট নম্বর, আইএফএসসি কোড, রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে।
  • তারপর Submit বাটনে ক্লিক করতে হবে।
  • এরপরই স্ক্রিনে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন।

আরও পড়ুনঃ যুব সাথীর টাকা ঢুকছে না? কবে ঢুকবে, মুখ্যমন্ত্রীর ঘোষণা শুনুন

টাকা না ঢুকলে কী করবেন?

অনেকেই অভিযোগ করছেন যে আবেদন সঠিক থাকলেও টাকা ঢুকছে না। এক্ষেত্রে কয়েকটি বিষয় যাচাই করা জরুরি:

  • KYC আপডেট: আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি (KYC) আপডেট আছে কি না দেখুন।
  • ডিবিটি সক্রিয়তা: সরকারি প্রকল্পের টাকা পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে Direct Benefit Transfer (DBT) অপশন চালু থাকা দরকার।
  • ভুল তথ্য: যদি নাম বা ঠিকানায় কোনো ভুল থাকে, তবে নিকটবর্তী ব্লক অফিসে যোগাযোগ করুন।

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুন

Yuva Sathi April Payment: যুব সাথীর এপ্রিল মাসের টাকা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে? দিনক্ষণ জানাল রাজ্য সরকার বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ | বার্ধক্য ভাতা নতুন লিস্ট বাংলার বাড়ি তালিকা 2026 পশ্চিমবঙ্গ | বাংলার বাড়ি লিস্ট পিডিএফ ডাউনলোড Yuva Sathi Payment: যুব সাথীর টাকা কেন ঢুকছে না? মুখ্যমন্ত্রী বিরাট বার্তা দিলেন, জানুন বিস্তারিত লক্ষীর ভান্ডার লিস্ট চেক 2026 | Lakhir Bhandar 2026